জেনারেল রাইটিং: আইডি কার্ড পেয়ে সকল ছাত্র-ছাত্রী অনেক খুশি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230710091325.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, জুলাই ১৩ /২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের আইডি কার্ড তৈরি করলাম। আইডি কার্ড তৈরি করা শেষ হয়ে যাবার পরে যখন আমি সেগুলো ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করলাম তখন ছাত্র-ছাত্রীদের চোখে মুখে অন্য রকমের একটা আনন্দ লক্ষ্য করতে পারলাম। আমরা সাধারণত কোন কলেজ অথবা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড দেখে থাকি। এমনকি শহরের অনেক বড় বড় স্কুলেও আইডি কার্ডের প্রচলন দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের এলাকাতে কোন স্কুল এই আইডি কার্ডের প্রচলন নেই। যেহেতু আমাদের এলাকার মধ্যে প্রথমবারের মতো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আইডি কার্ড পেল তাই তারা একটু বেশি পরিমাণে খুশি।

IMG20230710102233.jpg

IMG20230710102309.jpg

আসলে আইডি কার্ড এর অনেক প্রয়োজন রয়েছে। কেননা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অনেক ছোট আর তারা যদি কোন সময় হারিয়ে যায় বা কোন দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে এই আইডি কার্ডের মাধ্যমেই তারা সঠিকভাবে স্কুলের সাথে যোগাযোগ করতে পারবে। এজন্য আইডি কার্ডের প্রয়োজনীয়তা বলে শেষ করা সম্ভব হবে না। সকল দিক বিবেচনা করে আমরা আমাদের স্কুলের আইডি কার্ডে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দিয়ে দিয়েছি। যেন যেকোনো প্রয়োজনেই যে কোন ব্যক্তি আমাদের এই আইডি কার্ড দেখে সরাসরি স্কুলের সাথে যোগাযোগ করতে পারে।

IMG20230710102932.jpg

যেহেতু আমাদের স্কুলটা একটা প্রাইভেট স্কুল এবং ক্যাডেট মুখি স্কুল তাই আমরা সব সময় চেষ্টা করি আমাদের এলাকায় অবস্থিত সকল স্কুলের থেকে নিজেদেরকে একটু আলাদাভাবে পরিচয় দিতে। হয়তোবা আইডি কার্ডের এই প্রচলন আমাদের স্কুলটাকে অন্যান্য স্কুলের থেকে কিছুটা হলেও আলাদা প্রমাণ করবে। যদিও আমরা এই আইডি কার্ডের প্রচলন নিজেদেরকে আলাদা করার জন্য করিনি। মূলত আমরা ছাত্র-ছাত্রীদের ভালোর কথা চিন্তা করেই এই আইডি কার্ড তৈরি করেছি। এখন খুব সহজেই যেকোনো ব্যক্তি যে কোন ছাত্রছাত্রীর নাম ,রোল নম্বর, পিতা-মাতার নাম সবকিছুই দেখতে পারবে তার এই আইডি কার্ডের মাধ্যমে।

স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আইডি কার্ডের প্রচলনের এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনাদের স্কুলের সকল নিয়ম কানুন আমার খুবই ভালো লাগে। স্কুলের সব ছাত্রছাত্রীদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন দেখে অনেক ভালো লাগে। সবাইকে আইডি কার্ড দেওয়া হয়েছে দেখে খুশি হলাম। আসলে বাচ্চারা নতুন কিছু পেলে অনেক খুশি হয়। ছোটবেলায় যখন ডাইরি পেতাম তখন ভালো লাগতো। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি সব সময় নিয়ম কানুন কে আরো সুন্দরভাবে তৈরি করার জন্য।

 3 years ago 

ছাত্র-ছাত্রীদের মুখে হাসি দেখে খুব ভালো লাগলো ভাই। ছাত্র-ছাত্রীদের নতুন কোন কিছু পেলে খুবই আনন্দিত হয়ে থাকে। আইডি কার্ডের মাধ্যমে তাদের পরিচয় পেলো। রাস্তায় ঘাটে কোথায় কেউ ছাত্র-ছাত্রীদের কে দেখলে আপনাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী হিসেবে শনাক্ত করতে পারবে। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এজন্যই তো তাদের সকলকে আইডি কার্ড তুলে দিলাম যেন সকলেই তাদেরকে সনাক্ত করতে পারে

 3 years ago 

বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে আপনারা তো দেখছি আইডি কার্ড এর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কিন্তু ছেলেবেলায় আইডি কার্ড পেলে বেশ আনন্দিত হতাম। আর আজ আপনার স্কুলের বাচ্চা গুলো কে দেখেও বেশ আনন্দ লাগছে। যেমন টা আনন্দিত হয়েছে তারা স্কুলের আইডি কার্ড পেয়ে।

 3 years ago 

আসলে এটা সকলের জন্যই খুবই প্রয়োজনীয় একটা জিনিস।

 3 years ago 

আপনাদের স্কুলে এমন সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য আইডি কার্ড অনেক গুরুত্বপূর্ণ। কারণ আইডি কার্ড থাকলে অনেক সময় অনেক কাজে আসে বিপদ আপদে। তাছাড়া ছাত্র ছাত্রীদের গলায় আইডি কার্ড থাকলে আলাদা একটা সৌন্দর্য বহন করে। এমন সুন্দর আইডি কার্ড পেয়ে তো ছাত্রছাত্রীরা অনেক খুশি দেখে তো অনেক ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের আইডি কার্ড থাকলে অনেক বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করা সম্ভব হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38