রেসিপিঃ আলু দিয়ে করলা ভাজির লোভনীয় রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240126_152457.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে কিন্তু সময়ের স্বল্পতার কারণে রেসিপিগুলো তৈরি করা। আর যেহেতু ওর নতুন নতুন রেসিপি তৈরি করা হয় না তাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার মত সুযোগ হয় না। আজকে হঠাৎ মোবাইলের গ্যালারিতে খুজতে খুঁজতে হঠাৎ একটা রেসিপি চোখে পড়ল। এই রেসিপিটা সম্ভবত আমি প্রায় এক বছরের উপরে হবে সেই সময়ে তৈরি করেছিলাম। বিভিন্ন পোস্ট এর ভিড়ে হয়তোবা এটা আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল না। যেহেতু এটা আপনাদের মাঝে এর আগে কোন সময় শেয়ার করেছিলাম না তাই এটা শেয়ার করার জন্যই হাজির হয়ে গেলাম। ব্যক্তিগতভাবে করলা ভাজির রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে।

আলু দিয়ে করলা ভাজি করার জন্য প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরউপকরণের নাম
করলা
আলু
সরিষার তেল
লবণ
মরিচের গুঁড়া
হলুদের গুঁড়া
পেঁয়াজ
কাঁচা মরিচ

IMG_20240126_152517.jpg

যেহেতু আমি করলা ভাজির রেসিপি তৈরি করব তাই কিছুটা আলু ও নিয়ে নিয়েছি। কেননা যদি শুধুমাত্র করলা দেয়া যায় তাহলে সেটা খেতে কিছুটা তিতা লাগবে আর যদি আলু দেয়া যায় তাহলে তার পরিমাণ অনেকটাই কমে যাবে এবং খেতে অনেক সুস্বাদু হয়ে যাবে।

IMG_20240126_152544.jpg

এরপরে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম।

IMG_20240126_152608.jpg

পেঁয়াজ এবং মরিচ দেয়ার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেখানে পরিমাণ মতো হলুদের গুড়া দিয়ে দিলাম।

IMG_20240126_152626.jpg

IMG_20240126_152648.jpg

এরপরে সকল উপকরণ গুলো কড়াই এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিলাম।

IMG_20240126_152706.jpg

রেসিপিটা তৈরি করার সময় প্রথমে আমি লবণ ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম তাই শেষের দিকে লবণ ব্যবহার করে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করতে চান তাহলে আগে থেকেই লবণ ব্যবহার করে নিতে পারবেন।

IMG_20240126_152726.jpg

IMG_20240126_152743.jpg

রেসিপিটা তৈরি করার জন্য একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিতে হবে এবং বেশি সময় নিয়ে এটা কড়াইয়ের উপর নাড়াচাড়া করতে হবে। যদি এই দুইটা জিনিস খুব ভালোভাবে করা যায় তাহলে এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়ে যাবে।

IMG_20240126_152457.jpg

রেসিপি তৈরি করা শেষ হয়ে যাবার পরে সেগুলোকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে রাখলাম। আমার তৈরি করা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আলু দিয়ে করলা ভাজি রেসিপি আমার ভীষণ পছন্দের। আমি মাঝেমধ্যেই মেসে রকমের রেসিপি চেয়ে থাকি। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এভাবে রান্না করলে আসলেই খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

এক বছর আগের রেসিপি আজকে শেয়ার করেছেন জেনে ভালো লাগছে।করলা ও আলু ভাজা আমার খুব প্রিয় একটি খাবার।আপনার করলা আলু ভাজা রেসিপিটি ভীষণ লোভনীয় লাগছে।ধাপে ধাপে খুব সুন্দর করে তৈরি পদ্ধতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু এক বছর হয়ে গিয়েছে ছবিগুলো মোবাইলে পড়েছিল শেয়ার করা হচ্ছিল না।

 2 years ago 

করলা ভাজি আমার অনেক পছন্দের। আলু দিয়ে রান্না করলে তো আরো বেশি ভালো লাগে। আর বিশেষ করে করলা ভাজি গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আপনার রেসিপির প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বেশি করে তেল ব্যবহার করলে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে

 2 years ago 

অনেকেই এই রেসিপিটা পছন্দ করে না কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। এটা সত্য কথা যে বেশি পরিমাণে তেল ব্যবহার করলে এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক কথা বলেছেন অনেকেই এই রেসিপিটা পছন্দ করে না

 2 years ago 

যে কোন ভাজিতে তেল বেশি দিলে খেতে ভালো হয় । কিন্তু তেল কম খাওয়াই শরীরের জন্য ভাল।ঠিক বলেছে করল্লার সাথে আলু দিলে করল্লা কিছু তিতা কম লাগে। আর এভাবে করল্লা ভাজি করলে খেতে বেশ মজা হয়। ধন্যবাদ করল্লা ভাজির রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যেকোনো ভাজি তৈরি করার ক্ষেত্রে তেলের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে

 2 years ago 

করলা ভাজি আমার খুবই পছন্দের একটা রেসিপি। করলা ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আমার কাছে ।ছোটবেলা এই করলা ভাজি খেতে চাইতাম না ।আম্মুর কাছে খুব বোকা শুনতাম। কিন্তু এখন এটা আমার খুবই ভালো লাগে। আপনি সবকিছু একসাথে মেখে তারপর করলা ভাজি করেছেন, প্রক্রিয়াটি ভালোই লাগলো ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

ঠিক কথা এই রেসিপি গরম ভাতের সাথে সব থেকে বেশি ভালো লাগে

 2 years ago 

করলা ভাজি আসলে অনেক মজার। তবে আলু দিলে করলা সত্যি অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আলু ব্যবহার করার ফলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়

 2 years ago 

আলু দিয়ে করলা ভাজি খুবই সুস্বাদু একটি রেসিপি। আলু দিয়ে করলা ভাজি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আলু দিয়ে করলা ভাজি এই রেসিপি দিয়ে গরম গরম এক প্লেট ভাত খুবই অনায়াসে খেয়ে ফেলা যায়। আলু দিয়ে করলা ভাজি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পরিবেশনটা খুবই সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এমন রেসিপি পেলে তো গরম ভাতের সাথেই এক প্লেট খেয়ে ফেলা যায়

 2 years ago 

এই রেসিপি আমার খুব পছন্দের আর আমিও মাঝে মাঝে এই রেসিপি তৈরি করি। আলু দিয়ে করলা ভাজি গরম ভাতের সাথে খেতে বেশ সুস্বাদু লাগে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক কথা এমন রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38