ফটোগ্রাফি: স্কুলের বাগান থেকে ধারণ করা রেনডম কিছু ফটোগ্রাফি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি প্রত্যেক সপ্তাহের চেষ্টা করি আপনাদের মাঝে অন্তত একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে আরও একটা ফটোগ্রস্ত নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যেহেতু আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছি আর এই সকল ফটোগ্রাফি গুলোই করা হয়েছে আমাদের স্কুল থেকে। যেহেতু সকল ফটোগ্রাফি গুলো স্কুল থেকে করা হয়েছে তাই আমি প্রত্যেকটা ফটোগ্রাফির নিচেই একই লোকেশন ব্যবহার করেছি। আশা করি আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
Device-Realme-C25s
Location
ফুল ভালো লাগে না এমন মানুষ হয়তো বা পৃথিবীতে খুঁজে পাওয়া কষ্টসাধ্য কর। ব্যক্তিগতভাবে ফুল আমার খুবই ভালো লাগে তাই আমি আমাদের স্কুলের ফুল বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছি। এমনও কিছু ফুল গাছ আমি আমাদের স্কুলের বাগানে লাগিয়েছি যেগুলোর নাম আমার জানা নেই। এই যে উপরের ছবিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটার নামও আমার জানা নেই। যদি আপনাদের কারোর এই ফুলটির নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
Device-Realme-C25s
Location
আমার এই ফুল গাছগুলো লাগানোর প্রধান একটা উদ্দেশ্য ছিল ছোট ছেলে মেয়েদের কে আকৃষ্ট করা। আমি জানি যে ছোটরা ফুলকে অনেক বেশি ভালোবাসে কারণ তারা ফুলের মত হয়। আমি লক্ষ্য করে দেখেছি আমি যখনই ফুলবাগান পরিচর্যার জন্য চলে যায় সেখানে আর আমার কিছু কিছু ছোট ছেলে মেয়েরাও সেখানে চলে আসে ফুল দেখার জন্য। আজকে ও বেশ কয়েকটা ছেলে মেয়ে আমার কাছে চলে আসলো ফুল দেখার জন্য। পরে আমি দেখতে পেলাম এই গাছ থেকে বেশ কিছু ফুল পড়ে গিয়েছে পরে আমি সেগুলো কুড়িয়ে তাদেরকে দিলাম। তারা ফুল হাতে পেয়ে অনেক খুশি হল। অনেক জায়গাতেই আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন যে ছোটরা ফুল ছিড়তে শুরু করে কিন্তু আমরা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে এমন ভাবেই তৈরি করতে সক্ষম হয়ে গিয়েছে যে তারা কোনভাবেই ফুল ছিঁড়তে চায় না। ফুল যে গাছে সুন্দর সেটা আমরা তাদেরকে খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি।
Device-Realme-C25s
Location
এ পর্যায়ে আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফিটা শেয়ার করেছি সেটার নাম শুনলে হয়তো বা আপনারা অনেকটাই অবাক হয়ে যাবেন। প্রথমে যখন আমি এই ফুলটির নাম শুনেছিলাম তখন আমি নিজেও এটার নাম বিশ্বাস করতে পেরেছিলাম না। পরে আমি ইন্টারনেটে সার্চ দিয়ে জানতে পেরেছি যে নামটা আসলেই সত্যিকারের। এই ফুলটির নাম হচ্ছে ফাস্ট লাভ। যদিও ফুলের কলি গুলো এখনো ফুটতে শুরু করেনি তাই ফুলের সৌন্দর্যটা আমরা এখনো ভালোভাবে লক্ষ্য করতে পারছি না। আমি আমার পরবর্তী কোন পোষ্টের মাধ্যমে চেষ্টা করব এই ফুলের প্রকৃত সৌন্দর্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
Device-Realme-C25s
Location
বর্তমানে আমাদের স্কুলের বাগানে যে সকল গাছগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাছের নাম হচ্ছে লজ্জাবতী গাছ। যেহেতু এই গাছ এর পাতাতে হাত দিলে সেটা লজ্জা পেয়ে যায় আর এই জন্যই ছোটরা এই গাছটাকে সব থেকে বেশি পরিমাণে পছন্দ করে থাকে। আমি লক্ষ্য করে দেখেছি স্কুলে আসার পরে প্রায় প্রত্যেকটি ছাত্র-ছাত্রী এই গাছের কাছে আসে এবং গাছগুলোর পাতাতে হাত দিয়ে লজ্জা পাইয়ে দেয়। আজকে আমি ক্লাস নিতে নিতে লক্ষ্য করলাম কিছু অভিভাবক ও এই লজ্জাবতী গাছের কাছে এসেছিল তার সৌন্দর্য এবং তার এই গোপন রহস্য দেখার জন্য। আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে এই লজ্জাবতী গাছেও অনেক সুন্দর সুন্দর কিছু ফুল ফুটতে থাকে। বর্তমানে আমাদের স্কুলের লজ্জাবতী গাছের থেকে অনেক চারা বের হয়েছে তাই ছাত্রছাত্রীরা আমার কাছে আবদার করেছে তাদের সকলকে যেন আমি এই গাছের চারা দেই। আজকে স্কুল ছুটির পরে আমি আমাদের স্কুলের অনেক ছাত্র-ছাত্রীদেরকে লজ্জাবতী গাছের চারা দিয়েছি। তারা সেই চারাগুলো পেয়ে অনেক খুশি হয়েছে।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আপনাদের কাছে কোন ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হওয়া নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
স্কুল বাগানের বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে সকল ফুলের মধ্যে রয়েছে এক অপরূপ সৌন্দর্য। তাই আমি ফুলের ফটোগ্রাফি গুলো খুবই পছন্দ করি। খুবই সুন্দর সুন্দর ফুলের চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ফুলটার নাম না জানলেও দেখতে অনেক ভালো লাগে আমার কাছে
বর্ষাকাল ঋতু টা আমার অনেক প্রিয় আমার অনেক ভালো লাগে বর্ষাকাল। তবে বর্ষাকালের ফুল গুলো অনেক ভালো লাগে। আপনি স্কুল থেকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিলেন। আপনি যেমন অবাক হয়েছেন আমিও তেমন অবাক হয়ে গেছি আপনার ফাস্ট লাভ ফুলের ফটোগ্রাফিটা দেখে। এই প্রথম ফুল টা দেখেছি এবং নামও এই প্রথম শুনেছি অসাধারণ ছিল।
আসলেই অবাক করার ব্যাপার ফুলের নাম যে এমন হয় তা জানা ছিল না
ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আজকে আপনি বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন। খুবই অসাধারণ হয়েছে স্কুলের বাগানের ফটোগ্রাফি গুলো। বিশেষ করে আমার কাছে মাইক ফুল দেখে খুব ভালো লাগলো। ছাত্র ছাত্রীরা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
এই মাইক ফুলের যদি অরিজিনাল নাম জানতে পারতাম তাহলে খুবই ভালো হতো