লাইফস্টাইল: অনাকাঙ্ক্ষিত ঘটনা

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230918124945.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি যখন স্কুলে ছিলাম হঠাৎ আমার চোখের সামনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পেলাম। দেখতে পেলাম একজন ব্যক্তি কাঁচামরিচ বিক্রয় করার জন্য শহরের উদ্দেশ্যে যাচ্ছে আর পথের মধ্যেই তার সাথে ঘটে গিয়েছে ওরা কাঙ্খিত একটা ঘটনা। দেখতে পেলাম কাঁচা মরিচের বস্তা ছিড়ে পড়ে গিয়েছে আর সেই কাঁচামরিচ গুলো রাস্তার উপর গড়াগড়ি খাচ্ছে। যেহেতু এগুলো কাঁচা জিনিস আর রাস্তার উপর গড়াগড়ি খাচ্ছে আবার একই সাথে রাস্তা দিয়ে যানবাহনে চলাচল করছে।

IMG20230918124928.jpg

IMG20230918125021.jpg

বিষয়টা অনেকটা বিপদের। কেননা কাঁচা মরিচগুলো তো কুড়িয়ে আবার বস্তার মধ্যে তোলা দরকার। যেহেতু রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে আর যদি কাঁচা মরিচগুলো যানবাহনের চাকার নিচে চলে যায় তাহলে নিমিষেই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আমার চোখের সামনেই। কিন্তু একটা বিষয় দেখে আমার খুবই ভালো লাগলো সেটা হচ্ছে রাস্তা দিয়ে যেসব যানবাহন চলাচল করছিল তারা একটু কাঁচামরিচ গুলোর সাইড করে যান বহন গুলো নিয়ে যাচ্ছিল। একই সাথে যে সকল লোকজন রাস্তা দিয়ে চলাচল করছিল তারাও চেষ্টা করছিল কাঁচা মরিচ গুলোকে কুড়িয়ে ওই ব্যক্তিকে সাহায্য করতে।

IMG20230918125026.jpg

IMG20230918124943.jpg

বিষয়টি দেখার পরে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমিও শুরু করে দিলাম কাঁচা মরিচ গুলো গোছানোর কাজ করতে। কিন্তু কাঁচা মরিচ গুলো গুছানোর সময় আমাদেরকে একটু বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হচ্ছিল কারণ রাস্তা দিয়ে সেই সময়ে যানবাহন চলাচল করছে। আমরা যদি একটুও আনমনা ভাবে কাজ করি তাহলে আরো বড় বিপদ চলে আসতে পারে খুব সহজেই। এই ধরনের বিপদ তো আমার ক্ষেত্রেও হয়ে যেতে পারত। আর মানুষের বিপদে এগিয়ে আশায় তো মানুষের সব থেকে বড় ধর্ম। মানুষ এখনো অন্যের প্রয়োজনে এগিয়ে আসছে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমাদের সকলের চেষ্টায় খুব অল্প সময়ের মধ্যেই সকল কাঁচা মরিচ রাস্তা থেকে তুলে বস্তা ভর্তি করা হয়ে গেল।

আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাই এর ধরনের দুর্ঘটনার সম্মুখীন তাদের সামনে পড়লে নিজেকে কন্ট্রোল করা যায় না বিবেকের কাছে তাই ও আপনি নিজে অংশগ্রহণ করেছিলেন কাঁচা মরিচ গুছিয়ে দেওয়ার কাজে অনেক ভালো লেগেছে আমার আপনার এই সহনশীল কাজের জন্য। এবং বাকি যানবাহনগুলো কাঁচামরিচের উপর দিয়ে না গিয়ে সাইড দিয়ে গিয়েছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন।

 3 years ago 

এজন্যই তো আমি সাথে সাথে লোকটার সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছিলাম।

 3 years ago 

পথে চলতে গিয়ে মানুষ বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তবে এই সমস্ত সমস্যার সম্মুখীন থেকে বাঁচতে হলে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে এবং কাউকে যদি এমন সমস্যাগ্রস্থ হতে দেখা যায় অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। রাস্তায় একজন ব্যক্তির ঝালের বস্তা ছিড়ে ঝাল বের হয়ে গেছে এবং আপনি সেখানে সহায়তা প্রদান করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

দুর্ঘটনা থেকে বাঁচতে আমাদের সকলের একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

 3 years ago 

খুব ভালো করেছেন ভাইয়া। এমন ঘটনা ঘটে থাকে আসলে রাস্তাঘাটে চলার পথে। আমি একবার আলু কুড়িয়ে দিয়েছিলাম, এক ভদ্রলোকের পরে গিয়েছিল রাস্তায়। তবে সেগুলো সতর্কতার সাথে সংগ্রহ করতে হয় যেহেতু রাস্তায় একটার পর একটা যানবাহন চলাচল করতেই থাকে

 3 years ago 

খুবই ভালো কাজ করেছিলেন ভাইয়া, এটা জেনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

রাস্তাঘাটে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রায় সময় ঘটে থাকে। আপনি কাঁচা মরিচ উঠিয়ে দিয়েছেন শুনে খুব ভালো লাগলো। আসলে আমাদের সকলকে এমন মানবিক মানুষ হওয়া উচিত মানুষের যে কোন বিপদ-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উত্তম। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে লোকটা অনেক অসহায় হয়ে পড়েছিল ওই সময়টাতে।

 3 years ago 

এসব ঘটনার ক্ষেএে আমাদের দেশে অন‍্যটা হয়ে থাকে। সবাই ঐ কাঁচামরিচ নিয়ে পালাতে ব‍্যস্ত হয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে আপনি এবং অন‍্যরা ভালো একটা ভূমিকা পালন করেছেন। এটা দেখে বেশ ভালো লাগল। এবং সত্যি বলতে বেশ ঝুঁকিও ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক এলাকাতে দেখা যায় কিছু কিছু মানুষ এগুলো নিয়ে পালিয়ে যাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38