জেনারেল রাইটিংঃ আমাদের স্কুলের বাগানের ডালিয়া ফুল গাছ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231221085830.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমি আমাদের স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা ফুলের বাগান তৈরি করেছি। যদিও আমাদের স্কুলের ফুল বাগানে অনেক প্রজাতির ফুলগাছ রয়েছে তারপরও যেহেতু এখন শীতকাল তাই শীতকালীন ফুল গাছ লাগানো খুবই জরুরী। যেহেতু শীতকালে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটতে দেখতে পাওয়া যায় এজন্য আমি চিন্তা করলাম যে এ বছর অবশ্যই শীতের মধ্যে কিছু ফুল গাছ লাগাতে হবে যেগুলোর ফুল শুধুমাত্র শীতকালে ফুটবে। যেমন চিন্তা তেমনি কাজ কিছুদিন আগে সেই চিন্তা ধারাকে কাজে লাগানোর জন্যই আমি নার্সারি ভ্রমণ করতে গিয়েছিলাম এবং সেখান থেকে কিছু ডালিয়া ফুলের চারা নিয়ে এসেছি। চারাগুলো আনা আমার প্রায় ১০ থেকে ১৫ দিন হয়ে গিয়েছে।

IMG20231221085856.jpg

IMG20231221085818.jpg

যেহেতু আমাদের স্কুলের বাগানের জায়গাটা অনেকটাই বালি মাটির উপরে তাই এখানে গাছের বৃদ্ধি একটু কম হয়। যেহেতু গাছের বৃদ্ধি কম হয় আর বৃদ্ধি কম হলে তো ফুলের আকৃতি ছোট হয়ে যাবে এজন্য এই বিষয়ে আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। পরে অবশেষে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম কিভাবে এই সমস্যা সমাধান করা যায়। আমার এই সমস্যা সমাধান যেন মহান সৃষ্টিকর্তা খুব সহজেই আমাকে করে দিল। হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে গাছগুলোতে খুবই সুন্দর ভাবে পানি পৌঁছে গেল। একই সাথে এই বৃষ্টিকে কাজে লাগানোর জন্য আমি কিছুটা সার ক্রয় করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। গাছের গোড়ায় সার দেবার কিছুদিন পর থেকেই গাছের দ্রুত বৃদ্ধি লক্ষ্য করতে থাকলাম।

IMG20231221091305.jpg

IMG20231221091255.jpg

আজকে সকালে যখন আমি স্কুলে আসলাম তখন আমি ডালিয়া গাছগুলোর বৃদ্ধি দেখে তোর রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। আমি ভাবতেই পেরেছিলাম না যে এই বালি মাটিতে এত সুন্দর ভাবে ডালিয়া ফুল গাছগুলোর বৃদ্ধি ঘটবে। আমি এটাও লক্ষ্য করলাম যে কিছু কিছু ডালিয়া গাছে ফুলের কলি চলে এসেছে। যেহেতু স্যার দেবার ফলে গাছের বৃদ্ধি দ্রুত হয়েছে এবং একই সাথে ফুলের কলি চলে এসেছে তাই আমি চিন্তা করছি যে এই ফুলের কলিগুলো আকৃতিতে অনেকটা বড় হবে। এখন দেখা যাক গাছের আকৃতির সাথে সাথে ফুলের আকৃতি ও বড় হয় কিনা।

আজকে আর আমি আপনাদের মাঝে খুব একটা বেশি কিছু শেয়ার করছি না পরবর্তী সময়ে আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের ফুল বাগানের বিভিন্ন আপডেট শেয়ার করবো। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago (edited)

আমার কাছে ও ফুল গাছ লাগাতে বেশ ভালো লাগে,আমি এক সময় অনেক গাছ লাগাতাম এখন ব্যস্ততার আর বাচ্চাদের জন্য পারি না।ডালিয়া ফুল গাছ আমার বেশ ভালোই লাগে যাই হোক আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রী থাকলেও তারা ফুল গাছ নষ্ট করে ফেলে না।

 3 years ago 

একটি গাছ রোপন করলে শেষ হয়ে যায় না। সে গাছের যত্ন নিতে হয়। সময় মতো পানি দিতে হয় সার দিতে হয়। তাহলে দেখতে খুবই সুন্দর হয়। আপনিও খুব সুন্দর করে পরিচর্যা করলেন অনেক ভালো লাগলো দেখে।

 3 years ago 

আসলে গাছের যত্ন না নিলে সেখান থেকে কোনভাবেই ভালো ফুল পাওয়া সম্ভব নয়।

 3 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। শীতের মোচনে প্রচুর পরিমাণে ফুল গাছ পাওয়া যায়। আপনি ডালিয়া ফুল গাছ রোপন করেছেন। গাছগুলোতে ফুলের প্রদীপ এসেছে এখন দেখার বিষয় ফুলগুলো কত বড় হয়। ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শীতকাল আসলেই যেন চারদিকে ফুলে ফুলে ভরে ওঠে।

 3 years ago 

শীত কাল মানেই ফুলের রাজ্যে। এই সময় নানা রকম ফুল পাওয়া যায়।

 3 years ago 

আপনাদের স্কুলের ডালিয়া ফুল গাছ গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। বালু মাটির উপর গাছের উবরতা কম হয়। আমাদের বাড়ির পুরো অংশ এখানে কোন গাছ লাগালেই হয় না।

 3 years ago 

এটা একদম ঠিক কথা বলেছেন বালির উপরে গাছের উর্বরতা কম হবার কারণে ভালো হতে চায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39