জেনারেল রাইটিংঃ ফুলের সৌন্দর্য উপভোগ এবং বীজ সংগ্রহ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231108081704.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ইতিপূর্বে আমার পোস্ট গুলোতে আপনারা হয়তোবা দেখেছেন যে আমাদের স্কুলের বাগানে খুবই সুন্দর একটা ফুলের বাগান তৈরি করেছি। আমাদের সেই ফুলের বাগানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে। যেহেতু আমাদের স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা লেখাপড়া করে তাই তাদেরকে আকৃষ্ট করার জন্যই মূলত আমরা এই ফুলের বাগানটি তৈরি করেছি। ছোট ছেলে মেয়েরা ফুলকে অনেক ভালোবাসে আর যখন প্রজাপতি ফুলের উপর থেকে মধু সংগ্রহ করে সেই জিনিসটা তো তারা দেখতে আরও বেশি পছন্দ করে।

IMG20231108081716.jpg

IMG20231108081722.jpg

আজকে সকালে আমি যখন স্কুলে পৌছালাম তখন দেখতে পেলাম ফুলবাগানের কাছে কয়েকটা মেয়ে কি যেন করছে। বিষয়টা দেখে আমি তাদের কাছে এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম তারা মোরগ ফুল গাছ থেকে ফুলের বীজ সংগ্রহ করছে। আপনারা যারা মোরগ ফুলের বীজ দেখেছেন তারা লক্ষ্য করে দেখবেন এটা দেখতে অনেকটাই লাল শাকের বীজের মত। ছোট ছোট আকৃতির ওই বীজগুলো যদি লাল শাকের বীজের মধ্যে বা আশেপাশে রেখে দেয়া যায় তাহলে কোনভাবেই বোঝার উপায় নেই কোনটা কিসের বীজ।

যখনই আমি তাদের কাছে গেলাম তখন তারা আরো বেশি উৎসাহিত হয়ে গেল এবং আরো ভালোভাবে বীজ সংগ্রহ করতে শুরু করে দিল। যেহেতু পরবর্তী বছরেও আবার ফুলবাগান তৈরি করতে হবে তাই আমিও তাদের সাথে সাথে কিছু বীজ সংগ্রহ করে রেখে দিলাম। আর চিন্তা করেছি এই বীজগুলো পরবর্তী বছরে আমি আমাদের স্কুলের বাগানের বপন করব।

IMG20231108082732.jpg

IMG20231108082738.jpg

বীজ সংগ্রহ করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি তাদেরকে ফটোগ্রাফি ধারণ করার জন্য ক্যামেরার দিকে তাকাতে বললাম। ফটোগ্রাফি ধারণ করার কথা বলতেই তারা উৎসাহিত হয়ে গেল এবং ক্যামেরার দিকে তাকিয়ে নানা ধরনের স্টাইল করতে থাকলো। এত ছোট ছোট ছেলে মেয়েরাও অল্প বয়সে শিখে গিয়েছে কিভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্টাইল করতে হয় এবং ফটোগ্রাফি ধারণ করতে হয়।

আমাদের স্কুলের বাগানের এই মোরগ ফুলগুলোতে আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। একটি মাত্র গাছে এত বেশি পরিমাণে ফুল ফুটতে দেখতে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমাদের স্কুলের বাগানের মোরগ ফুলের গাছের এই ফটোগ্রাফি এবং ছাত্র-ছাত্রীদের বীজ সংগ্রহ করার মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

জি ভাইয়া, আপনার আগের পোস্টগুলোতে দেখেছিলাম আপনাদের স্কুলের বাগানটা করেছেন। তবে এই বাগানে ফুল ফুটেছে দেখে খুবই ভালো লাগলো ‌‌। বিশেষ করে বাচ্চারা মোরগফুল গাছ থেকে বীজ সংগ্রহ করছে এটা দেখেও ভালো লাগলো। তবে ভালোই করেছেন বীজগুলো তাদের কাছ থেকে নিয়ে রেখেছেন। পরবর্তীতে নিশ্চয়ই এই বীজগুলো কাজে লাগিয়ে আরো ফুল গাছ করতে পারবেন।

 3 years ago 

চিন্তা করেছি এই বীজগুলো দিয়ে পরবর্তী বছরে গাছ তৈরি করব।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন, বাচ্চাদের কে আকৃষ্ট করার জন্য ফুল গাছের কোন বিকল্প নেই। আপনি আগ থেকেই এই কাজ করে যাচ্ছেন, বেশ ভালোই লাগে।যাই হোক আমি কখনও মোরগ ফুলের বীজ দেখিনি।ভালো করেছেন সংগ্রহ করে রেখেছেন। ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন ফুল যেন ছোটদেরকে খুবই দারুণভাবে আকৃষ্ট করে।

 3 years ago 

অনেকদিন পর বিদ্যালয় সুন্দর দৃশ্য দেখতে পারলাম,দেখতে পারলাম পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের সেই চেনা মুখগুলো। খুবই ভালো লেগেছে বীজ সংরক্ষণের মুহূর্তে তোলা ফটোগ্রাফি গুলো। আশা করি এবার শীতের স্কুলের বাগান ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠবে।

 3 years ago 

আসলেই ছোট ছোট ছেলে মেয়েদের অনেক দিন পরে দেখলে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে।

 3 years ago 

ভাইয়া আপনাদের স্কুলে যে বিভিন্ন রকমের ফুলের বাগান আছে সেটা জানতাম এবং এমন সুন্দর বাগান আগেও আপনার পোস্টে দেখেছি। তবে মোরগফুল কিস্তু আমার কখনও দেখা হয়নি। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখলাম। দারুন কিন্তু মোরগফুল দেখতে। তবে মোরগফুল সংগ্রহ করার আপনার বুদ্ধি কিন্তু মন্দ নয়।

 3 years ago 

এই ফুল গাছে একই সাথে অনেকগুলো ফুল ফুটে থাকে তাই দেখতে খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38