ফটোগ্রাফি: স্কুলের বাগান থেকে ধারণ করা কিছু ফুল

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230508_210725.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, মে ৮/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে কিন্তু আপনাদের মাঝে খুব একটা বেশি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা হয় না। প্রত্যেক সপ্তাহেই চিন্তা করি যে অন্তত একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু কি জানি হয় সেটা আর হয়ে ওঠে না। আজকে থেকে আবারো চিন্তা করলাম যে এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে অন্তত একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আজকে আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছি সেগুলো সবই ধারণ করেছি আমাদের স্কুলের ফুলবাগান থেকে। এজন্য ফটোগ্রাফি পোস্ট এর নিচে সবগুলো একই লোকেশন ব্যবহার করেছি।

IMG20230508105428.jpg

IMG20230508105433.jpg

Device-Realme-C25s
Location

এই পর্যায়ে আপনারা যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটা আপনাদের সকলেরই অতি পরিচিত একটা ফুল। এই ফুলটার নাম বাগান বিলাস। কিন্তু বিভিন্ন এলাকাতে এই ফুলটি বিভিন্ন নামে পরিচিত। এই বাগান বিলাস ফুল অনেক রঙের হয়ে থাকে। বাগান বিলাস ফুলের মধ্যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ছোট্ট আকৃতির সাদা রঙের একটা ফুল রয়েছে। এর আগে আমি কোনদিন এই সাদা রংয়ের ফুলটি লক্ষ্য করেছিলাম না। আজকে যখন এই জিনিসটা লক্ষ্য করলাম তখন এটা আমার কাছে দেখতে আরও বেশি সুন্দর মনে হলো।

IMG20230508105659.jpg

IMG20230508105729.jpg

Device-Realme-C25s
Location

এই পর্যায়ে আপনাদের মাঝে আমি যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছি সেটার নাম জবা ফুল। আমাদের দেশে বিভিন্ন রং এবং বিভিন্ন আকৃতির জবা ফুল দেখতে পাওয়া যায়। লাল রঙের জবা ফুলটাই আমাদের দেশে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। যেহেতু সাদা রঙের জবা ফুল আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তাই আমি আমাদের স্কুলে সাদা রংয়ের জবা ফুল গাছ লাগিয়েছি।

IMG20230508134826.jpg
Device-Realme-C25s
Location

এই পর্যায়ে আপনারা যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। প্রথমে আমি মনে করেছিলাম যে চন্দ্রমল্লিকা একটা শীতকালীন ফুল কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। যদিও শীতকালে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয় কিন্তু বছরের অন্যান্য সময়ও এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোতে ফুল দেখতে পাওয়া যায়।

IMG20230508134849.jpg

Device-Realme-C25s
Location

এ পর্যায়ে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের সকলেরই পরিচিত একটা ফুল গাছ। এই ফুলটির নাম হচ্ছে নয়ন তারা। নয়ন তারা ফুল ও আমাদের দেশে বিভিন্ন রঙের দেখতে পাওয়া যায়। আমাদের স্কুলে শুধু মাত্র এই একটা রঙেরই নয়নতারা ফুলগাছ রয়েছে।

IMG20230508134955.jpg

Device-Realme-C25s
Location

সর্বশেষে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটা হয়তো বা আপনাদের অনেকেরই অপরিচিত হতে পারে। আমি যখন এই ফুল গাছটা নার্সারি থেকে কিনে এনেছিলাম তখন নার্সারি কর্মীদের কাছ থেকে শুনেছিলাম এই ফুলটির নাম হচ্ছে ফাস্ট লাভ। পরে আমি গুগোলে ফুলের নাম সার্চ দিয়ে একই দেখেছি।

আমার শেয়ার করা ফুলের এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আপনাদের কাছে কোন ফুলের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি এবং আপনার কলিগরা মিলে সত্যিই দারুণ একটি স্কুল তৈরি করেছেন। আর এই স্কুলে লাগানো ফুল গাছ গুলো দেখতে খুব সুন্দর লাগছে। সেই গাছে ফুল ফুটেছে দেখে ভালো লাগলো। গাছে ফুল থাকলে চারপাশের সৌন্দর্য আরো বেড়ে যায়। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

 3 years ago 

স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই তো মূলত আমরা এই ফুলবাগানটি তৈরি করেছি।

 3 years ago 

ওয়াও আপনি তো খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলেন। খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। এর মধ্যে নয়নতারা ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার মত আমারও নয়নতারা ফুল খুবই ভালো লাগে।

 3 years ago 

পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করবেন চিন্তা করলেন শুনে অনেক ভালো লাগলো। আপনার মাধ্যমে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পাবো। স্কুলের বাগান থেকে ধারণ করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। চন্দ্রমল্লিকা ফুল, বাগান বিলাস ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আমার আশেপাশের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই উদ্যোগটি গ্রহণ করেছি।

 3 years ago 

আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফির দিকে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম এক দৃষ্টিতে। অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি যেগুলো দেখে আমি তো একেবারেই মুগ্ধ। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে কোনটা রেখে কোনটা দেখব ভেবেই পাচ্ছিলাম না। প্রথম তিনটি ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে।

 3 years ago 

এটা ঠিক কথা বলেছেন আপু প্রথমে তিনটা ফটোগ্রাফি বিশেষ করে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুব পছন্দ হয়েছে।

 3 years ago 

স্কুলের পাশে এরকম সুন্দর ফুলের গাছ লাগালে পরিবেশটা আরো সুন্দর হয়। আপনি কয়েকটি ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন যেটা পরিবেশ সুন্দর করে তুলেছে। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি।

 3 years ago 

শীতকালে যখন প্রত্যেকটি গাছে ফুল ফুটেছিল তখন সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে গিয়েছিল।

 3 years ago 

ফুলের বাগান থেকে বেশ কিছু ফুল আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল সবই সুন্দর। তবে আমার কাছে ফাস্ট লাভ ফুলটির নাম নতুন লেগেছে।ফুলটিও খুব সুন্দর। আর সাদা জবা ফুলটি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ফুল টা আমার কাছেও সম্পূর্ণ নতুন একটা ফুল। নার্সারি কর্মীর কারণেই ফুলটি সম্পর্কে জানতে পেরেছি।

 3 years ago 

আপনার স্কুল বাগান থেকে তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন,যেটা দেখেই অনেক ভালো লাগছে।বাগান বিলাস খুবই সুন্দর একটি ফুল,বিশেষ করে কালার টা।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য

 3 years ago 

আসলে বাগান বিলাস ফুলের সৌন্দর্যটা এতটাই ভালো লাগার মত যা দেখি সকলেই মুগ্ধ হয়।

 3 years ago 

জানেন তো ভাই বাগান বিলাস ফুল টা আমি তো অনেক দেখেছি কিন্তু নামটাই জানতাম না 🤪। আজ আপনার পোস্ট থেকে জানা হয়ে গেল। সব থেকে অবাক লাগছে এই গরমের সময় চন্দ্রমল্লিকা ফুল দেখে। ফুল সব সময় ভীষণ প্রিয় আমার। আর সেজন্য আপনার এই পোস্টটা দেখে একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো।

 3 years ago 

আপনার এই কথা শুনে তো আমি নিজেকেই ধন্য মনে করছি ভাইয়া। কারন আমার এই পোস্ট করার মাধ্যমে আপনাকে একটা নতুন ফুল সম্পর্কে সঠিক ধারণা দিতে পারলাম। এতদিন পর আমার নিজের কাছে মনে হচ্ছে যেন আমার পোস্ট করা সার্থক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37