ফটোগ্রাফি: শখের ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231030_173435.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে তাই তো যখনই চোখের সামনে কোন সুন্দর কিছু দেখি সেটাকে ক্যামেরা বন্দি করে রেখে দেয়। আর সেই ক্যামেরা বন্দি করা ফটোগ্রাফি গুলোই আমি আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে পোস্ট আকারে শেয়ার করি। এ সপ্তাহে আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি সেগুলো এ সপ্তাহে ধারণ করেছিলাম। তো চলুন আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক....

IMG20231029063505.jpg


Device : Realme C25s
মাকড়সার জালের উপর শিশির বিন্দু
What's 3 Word Location :

যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা হয়তো বা হালকা শীতের আভাস পেতে শুরু করে দিয়েছেন। আর এই শীতের ফলেই প্রত্যেক দিন রাতেই কুয়াশা পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই কুয়াশার কারণে একটা জিনিস খুবই সুন্দরভাবে ফুটে ওঠে সেটা হচ্ছে মাকড়সার জালের উপর কুয়াশার শিশির বিন্দু জমে থাকে। সকালে আমি যখন পুকুরে এসেছিলাম তখন এমন দৃশ্য দেখতে পেলাম আর সেটাই ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG20231029063444.jpg


Device : Realme C25s
বন্য ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আপনারা একটা বন্য ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। যদিও এটা বন্যফুল তারপরও এটা দেখতে অনেক সুন্দর। এই ফুলের ফটোগ্রাফি টা ও আমি আমার পুকুরের পাড় থেকে ধারণ করেছিলাম।

IMG20231028112409.jpg


Device : Realme C25s
স্থল পদ্ম ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আপনারা একটি গাছ ভর্তি ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। এই ফুলের ফটোগ্রাফি এর আগেও আমি আপনাদের মাঝে অনেকবার শেয়ার করেছিলাম। এই ফুলটির নাম হচ্ছে স্থল পদ্ম। আজ থেকে প্রায় এক বছর আগে এই গাছটি আমি আমাদের স্কুলের ফুলবাগানে লাগিয়েছিলাম। বর্তমানে গাছটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে সেখানে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে।

IMG20231026095911.jpg


Device : Realme C25s
মরা গাছ
What's 3 Word Location :

এ পর্যায়ে আপনারা যে মরা গাছের ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন সেটা আমাদের স্কুলের মধ্যে একটা গাছ। গাছটি যখন জীবিত ছিল তখন আমাদের স্কুলে খুবই ভালোভাবে ছায়া দিত। কিন্তু হঠাৎ দেখতে পেলাম একদিন এই গাছটি মারা যেতে শুরু করে দিয়েছে।

IMG20230930113846_BURST001_COVER.jpg


Device : Realme C25s
কসমস ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আপনারা একটা সুন্দর কসমস ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। কসমস ফুলের আকৃতি অন্যান্য ফুলের তুলনায় ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে এটা যেকোন ফুলকে হার মানাতে সক্ষম।

IMG20231027174731.jpg


Device : Realme C25s
সন্ধ্যাকালীন চাঁদ
What's 3 Word Location :

আমি প্রায় প্রত্যেকদিনই আমাদের পুকুরে সন্ধ্যার সময় আশি মাছের খাবার দেবার জন্য। কালকে যখন আমি এসেছিলাম এখানে তখন দেখতে পেলাম সন্ধ্যার সময় এই আকাশে সুন্দর চাঁদ উঠে গিয়েছে। আর আমি তখনই এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।

IMG20231029064711.jpg


Device : Realme C25s
সূর্যোদয়
What's 3 Word Location :

আমি যে আমার এই মাত্র বিকেলে দিকে আসি তা কিন্তু নয়। আমাকে সকালেও আসা লাগে এখানে। আজকে যখন আসলাম তখন দেখতে পেলাম পূব আকাশে সূর্য উদয় হতে শুরু করেছে। দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো তাই তো আমি এটা ক্যামেরাবন্দি করে রাখলাম।

আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে কোন ফটোগ্রাফি টা আপনাদের কাছে সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ, অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আজকে। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো। তবে সব থেকে বেশি ভালো লাগলো বিকেলে সূর্য ডোবার ফটোগ্রাফিটি। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বিকেলে সূর্য ডোবার মুহূর্ত দেখলে যেন আসলেই মন ভরে যায়।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। স্থল পদ্মফুল এই প্রথম দেখলাম আর এই ফুলের কালার খুবই সুন্দর। এছাড়া সবশেষের দুটো ফটোগ্রাফি খুব সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ফুলটাকে আমরা মজা করে ঢেঁড়স ফুল বলতাম।

 3 years ago 

দারুন সব ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বেশ ভালো লাগলো সুন্দর সুন্দর এই ফটোগ্রাফি গুলো। যেখানে ফুলের ফটোগ্রাফি স্কুল থেকে ধারণ করেছেন,পাশাপাশি পুকুরের দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। আর এভাবেই বেশ কিছু ফটোগ্রাফির সমন্বয়ে গড়ে তুলেছেন আপনার আজকের পোস্ট।

 3 years ago 

আশা করি এবারও স্কুলে সুন্দর সুন্দর কিছু ফুল গাছ লাগানো হবে।

 3 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালই লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দিয়েছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে স্থলপদ্ম ফুলের ফটোগ্রাফি এবং সূর্যোদয়ের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সূর্যোদয়ের ফটোগ্রাফি টা আমার কাছেও খুবই ভালো লেগেছিল।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর করে আপনাদের মাঝে এটা শেয়ার করতে।

 3 years ago 

বাহ্ আপনি তো চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ক্যামেরা বন্দি করা ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ লাগতেছে। বিশেষ করে কসমস ফুল এবং বন্য ফুৱ।বাকি ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কসমস ফুল এর আকৃতি ছোট হলেও এর সৌন্দর্য অনেক বেশি।

 3 years ago 

ওয়াও আপনি দারুন ফটোগ্রাফি করেছেন আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের বাড়ির আশেপাশে এই ধরনের অনেক বেশি পরিমানে দেখতে পাওয়া যায়।

 3 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। দারুন লাগলো আপনার তোলা আলোকচিত্র গুলো।ফুলের পাশাপাশি আকাশের চাঁদ, সূর্যোদয় সবটাই খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আকাশের চাঁদের দৃশ্য দেখলেই যেন মন ভরে যায়।

 3 years ago 

অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি টা আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সূর্যাস্তের ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38