ভ্রমণঃ নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণ পর্ব-৯
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের শেষ হবার সাথে সাথেই প্রত্যেকটা মানুষ বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করতে পছন্দ করে থাকে। আমরা সকলে লক্ষ্য করে দেখেছি শীতের শেষের দিকে সকলে আনন্দ ভ্রমণ অথবা শিক্ষা সফরের আয়োজন করে থাকে। আমাদের স্কুল থেকেও আমরা এই বছরে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে যশোরে ভ্রমণ করানোর জন্য নিয়ে যাব। এই বছরে আমরা ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে নির্ধারণ করেছি এই শিক্ষা সকলের জন্য। গত বছরে আমরা আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ করতে গিয়েছিলাম আর সেই মুহূর্তগুলোই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট আকারে শেয়ার করছি। আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর ছিল যার কারণে অল্প কয়েক পর্বের মধ্যে আমি জায়গাটার সঠিকভাবে বিবরণ দিতে পারছিনা। এই জন্যই বেশ কয়েকটা পর্ব আমি আপনাদের মাঝে ইতিমধ্যেই শেয়ার করে ফেলেছি আজকে ও আমি আপনাদের মাঝে তেমনি একটা নতুন পর্ব শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম।
যেহেতু আমরা শীতের শেষের অংশে এই শিক্ষা সফরের আয়োজন করে থাকি তাই এই সময়টাতে গাছে গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে এই সময়টাতে ও প্রচুর পরিমাণে আমের মুকুল আমরা লক্ষ্য করেছিলাম গাছে গাছে।
এই পার্কের মধ্যে বেশিরভাগ জায়গাতেই সুন্দর সুন্দর গাছের সমন্বয়ে বিভিন্ন দৃশ্য তৈরি করা হয়েছিল। আমি ফাতেমা সুমন স্যার এবং রোকসানা আপা একসাথে ঘোরাঘুরি করছিলাম। রোকসানা আপা আর সুমন স্যার তো ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গিয়েছিল একটা পর্যায়ে।
এই পার্কের মধ্যে একটা জিনিস দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমরা লক্ষ্য করে দেখলাম পার্কের মধ্যে কিছু মানুষ জোহরের নামাজ আদায় করতে শুরু করেছে।
কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করে দেখলাম বড় একটা দিঘি। আর সেই দিঘির মধ্যে অনেক রাইড দেয়া রয়েছে। দর্শনার্থীদের আকর্ষণ করার জন্যই মূলত এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও আমাদের ইচ্ছা ছিল সেখানে যাব কিন্তু সময়ের স্বল্পতার কারণে এই রাইডগুলো আমরা ব্যবহার করতে পারেনি। নাটোরের গ্রীন ভ্যালি পার্কের এই সৌন্দর্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
| শ্রেণী | গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণ |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল |
| পোস্ট তৈরি | @mostafezur001 |
| লোকেশন | নাটোর |
| W3W | https://w3w.co/detestable.shimmy.concussion |
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
আপনারা নাটোরে গ্রিন ভ্যালি পার্কে ভ্রমণ করতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো ভাই। আগের পর্বগুলো মিস করে গিয়েছে এই পর্বটা পড়ে ভীষণ ভালো লাগলো। নাটোরের গ্রিন ভ্যালি পার্কের নাম অনেক শুনেছি তবে এখনো যাওয়া হয়নি কাছে যাওয়ার। অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
পার্কে আমরা আসলেই অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম
নাটোরের গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণের আজকে ৯ তম পর্ব দেখে আমার ভীষণ ভালো লাগলো। পুরনো সেই দিনের কথা আবারও মনে পড়ে গেল। লাভ পাতার গাছ গুলো দেখে অসম্ভব ভালো লেগেছিল আমার। কৃত্রিম গাছ ও পাতা। সব থেকে বেশি ভালো লেগেছিল পাতার জায়গায় বড় বড় লাল রঙের লাভ তৈরি করে দেওয়ার জন্য। ঐদিন সুমন স্যার ও রোকশানা আপার সাথে ঘুরে অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে এই পর্বটি শেয়ার করার জন্য।
সবাইকে সাথে নিয়ে আসলেই অনেক সুন্দর ভাবে ঘোরা হয়েছিল।
নাটোরের গ্রীন ভ্যালি পার্কের কিছু কিছু পর্ব দেখেছিলাম। আজকে আর একটা পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন। প্রথম আর্টিফিশিয়াল গাছের ফটোগ্রাফি টা চমৎকার ছিল। পুরো পার্কের সৌন্দর্যটা সত্যিই দারুণ। আপনারা চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
জায়গাটা চমৎকার সুন্দর যার কারণে সকলেই এটা পছন্দ করে।
আজকে আপনি এই পার্কে ভ্রমণ করার নবম পর্ব শেয়ার করেছেন দেখেই ভালো লাগলো। আপনার ঘুরাঘুরি করার এই মুহূর্তটাও কিন্তু খুব সুন্দর ছিল। পুরো সময়টা অনেক ভালোভাবেই উপভোগ করলাম আপনার পোস্টটা সম্পূর্ণ পড়ে। সবাই মিলে এত সুন্দর সময় কাটালেন এটা জেনে ভালো লাগলো। আশা করি আপনার ঘুরাঘুরি করার আরেকটা পর্ব তাড়াতাড়ি শেয়ার করবেন।
আমার সম্পূর্ণ পোস্ট পড়ে আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম।
আপনার কাছ থেকে সবসময়ই ভ্রমণের অনেকগুলো পোস্ট দেখে আসছি৷ সবসময় আপনি খুব সুন্দর কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও এই নাটোর ভ্যালি পার্কে ভ্রমণের একটি পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এখানে আপনি ফটোগ্রাফি এবং বর্ণনার মাধ্যমে সবকিছুই খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে।
এই জায়গাটা এখন আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে।