শীতের কোন এক রাতে খেজুর রস খাবার অভিযানে

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230126-WA0021.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, মার্চ ১৮/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে পুনরায় আপনাদের মাঝে নতুন আরো একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এই পোস্টটা এত দেরি করে শেয়ার করার জন্য প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পোস্ট শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে প্রায় দুই মাস আগে। আসলে মোবাইলে এত বেশি পরিমাণে ফটোগ্রাফি ধারণ করতে হয় কখন কোন ফটোগ্রাফি নিচের দিকে চলে যায় খুঁজেই পাওয়া যায় না। আজকে হঠাৎ মোবাইলের ছবিগুলো খুঁজতে খুঁজতে এগুলো আমার চোখের সামনে চলে আসলো আর তখনই মনে পড়ল এগুলো তো আমি ধারণ করেছিলাম আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করার জন্য।


IMG-20230126-WA0029.jpg

IMG-20230126-WA0025.jpg

IMG-20230126-WA0027.jpg

কোন এক শীতের রাতের ঘটনা। আমরা চারজন গিয়েছিলাম খেজুরের রস খাবার জন্য। সত্য কথা বলতে খেজুরের রস খেতে যাবার ইচ্ছা আমার ছিল না কিন্তু পারভেজ নামে একটা ছোট ভাই ছিল যে ফায়ার সার্ভিসের চাকরি করে। সে আমাকে বলল ভাই আমি শুধুমাত্র বাড়িতে ছুটি নিয়ে এসেছি এই খেজুর রস খাবার জন্য। এ কথা বলার পরে সে আমাকে এতটাই সুন্দরভাবে করে রস খাবার জন্য অনুরোধ করলো আমি আর তাকে বারণ করতে পারলাম না। অবশেষে প্রায় রাত দশটার দিকে আমরা চারজন চলে গেলাম রস খাবার উদ্দেশ্যে।

IMG-20230126-WA0017.jpg

IMG-20230126-WA0016.jpg

সত্য কথা বলতে রস খেতে যেয়ে আমরা এক অন্য রকমের অনুভূতি পেয়েছিলাম। আমরা যার কাছে রস খেতে গিয়েছিলাম সে আমাদের সাথেই ছিল। যদিও আমরা সেখানে গিয়েছিলাম রস কিনে খাবার জন্য তারপরও রস গাছ থেকে পাড়ার জন্য আমরা নিজেরাই উঠে পড়েছিলাম। রাতের বেলায় গাছ থেকে রস পড়ার মধ্যেও একটা অন্যরকমের ভালো লাগা কাজ করছিল আমাদের। রস বিক্রেতা তখন বলেই ফেলল যে তোমাদের মত কাস্টমারই আমার দরকার যে কিনা নিজেই গাছ থেকে রস পেড়ে খেতে শুরু করে দিবে।

IMG-20230126-WA0012.jpg

IMG-20230126-WA0007.jpg

IMG-20230126-WA0004.jpg

IMG-20230126-WA0009.jpg

যেহেতু আমরা উদ্দেশ্য নিয়েই গিয়েছিলাম যে আজকে প্রচুর পরিমাণে খেজুরের রস খাব তাই আমরা প্রথমেই কাছ থেকে রস পাড়ার পরে খেতে শুরু করে দিলাম। পর্যায়ক্রমে আমরা চারজন প্রথমেই ৮ লিটার খেজুরের রস খেয়ে ফেললাম। তাহলে বুঝুন আমরা খেজুরের রস খাবার ক্ষেত্রে আমরা কত বড় খাদক। অনেক কষ্টে আমরা যখন ৮ লিটার রস খেয়ে ফেললাম তখন পারভেজ নামের সেই ছেলেটি বলল আমার বাড়িতে ২ লিটার রস নিয়ে যাব। তাই সে বাড়ির জন্য ২ লিটার রস নিয়ে নিল। ওই দিনে আমরা সর্বমোট ১০ লিটার রস নিয়েছিলাম। রান্নায় ১১ টার দিকে আমরা ১০ লিটার রসের জন্য ৬০০ টাকা দিয়ে চলে। আসলে আমাদের এলাকাতে রসের দাম মনে হয় একটু কম। আমাদের এলাকাতে প্রতি লিটার খেজুরের রস ৬০ টাকা করে বিক্রয় করা হয়।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আসলে শীতের সময় খেজুরের রস খেতে অনেক ভালই লাগে। আপনারা চারজন গিয়েছিলেন খেজুরের রস খেতে। অবশ্য রসের মালিকও আপনাদের সাথেই ছিল। চারজন মিলে ৮ লিটার রস খেয়ে ফেললেন। পারভেজ নামের ছেলেটা ২ লিটারের রাস্তার বাড়ির জন্য নিয়ে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন আমাদের এলাকায় খেজুরের রসের দাম একটু বেশি। তাই ৬০০ টা টাকা নিয়ে নিল এই রসের দাম। যাহোক সবাই মিলে একসাথে রস কার অনুভূতি অন্যরকম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আমরা ছিলাম সবগুলা বড় শ্রেণীর খাদক তাই একটু বেশি খেজুরের রস খেয়ে ফেলেছি।

 3 years ago 

ভাই, আপনারা চারজনে মিলে এভাবে ৮ লিটার খেজুরের রস খেয়ে ফেললেন। সত্যিই তো আপনারা বড় খাদক। এই খেজুরের রস খেয়ে ভাগ্যিস আপনাদের নিপা ভাইরাস অ্যাটাক করেনি। যেভাবে গাছ থেকে খেজুরের রস পেরে খেলেন। তাতে বেশ বুঝতে পারলাম গাছে চড়ার অভিজ্ঞতাও আপনাদের কম নয়। যাইহোক ভাই অনেকদিন পরে হলেও, মোবাইল ফোন ঘেঁটে স্মৃতিময় সেই শীতের কোন এক রাতে খেজুর রস খাবার অভিযান টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা একটু বেশি পরিমাণে খেজুরের রস খেতে পারি

 3 years ago 

ভাইয়া দেরিতে পোস্টটি করলেও পোস্টটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে । বন্ধুদের সঙ্গে খেজুরের রস খাবার অভিজ্ঞতা সত্যিই চমৎকার । আপনাদের রস খাবার অনুভূতি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো । আপনার যেই বন্ধুটি রস খাবার জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছে তার আসা সার্থক হয়েছে । তবে আমার জানতে ইচ্ছা করে রস গাছ থেকে টপটপ করে পড়ে আপনারা কতক্ষণ বোতল ধরেছিলেন ? তার পরেও সত্যিই দারুন সময় কাটিয়েছেন রস খাবার অভিযানে বেরিয়ে ।ভালো ছিল ধন্যবাদ ।

 3 years ago 

আসলে আপু তারা সবাই ছিল না ছোট ভাই

 3 years ago 

আপনারা শীতকালে খেজুরের রস খেয়েছেন কিন্তু পোষ্টটি এখন করেছেন তাও আমার কাছে আপনার পোস্টটি ভীষণ ভালো লাগলো। খেজুরের রস খেতে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে। কিন্তু আপনাদের মত কখনো এভাবে গাছ থেকে পেড়ে খাওয়া হয়নি। আপনি আজকে আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করলেন। বন্ধুদের সাথে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা।

 3 years ago 

আমারও খেজুরের রস খেতে খুবই ভালো লাগে

 3 years ago 

চারজন মিলে ৮ লিটার রস খেয়েছেন 😳🤔। খেজুরের রস খেতে আমার খুবই ভালো লাগে। এবার ও শীতে একবার খেজুরের রস খাওয়া হয়েছে। বেশি অবাক লাগছে যে আপনারা রাতে গেছেন খেজুরের রস খেতে। তাও আবার নিজেরাই গাছ থেকে রস পেড়ে খেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের এলাকাতে সবাই রাতের বেলায় খেজুরের রস খেতে যায়

 3 years ago 

খেজুরের রস আমার খেতে বেশ ভালো লাগে আর খেজুরের রসের পায়েস তো আরও মজার। কিন্তু এবছর খেজুরের রস খাওয়া তো দূরের চোখেই দেখিনি।আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।কয়েকজন বন্ধু মিলে রাতে খেজুরের রস খেয়েছেন। ধন্যবাদ ভাইয়া রস খাওয়ার সুন্দর মহূর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু খেজুরের রসের পায়েস খেয়ে তো একটা অন্য রকমের মজা পাওয়া যায়

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58512.26
ETH 1565.93
USDT 1.00
SBD 0.38