চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230108151909.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার , জানুয়ারি ১৮/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আপনারা আমার পোস্টার নিয়মিত পড়েন তারা জানেন এ বছর আমরা শিক্ষকরা উদ্যোগ নিয়ে আমাদের স্কুলে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করেছি। সেই ফুলের বাগানে স্থান পেয়েছে নানা ধরনের ফুল। শীতকালীন ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল গাছ আমরা সেই বাগানে লাগিয়েছি। সেগুলোকে স্থান পেয়েছে চন্দ্রমল্লিকা নামের একটি ফুল। আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের বাগানে কোন কোন রঙের এবং কোন কোন ধরনের চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে। আশা করি চন্দ্রমল্লিকা ফুলের সেই সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন।

IMG_20230118_214735.jpg

মৌসুমীর শুরুতে যখন আমরা সবে মাত্র ফুল গাছ লাগাতে শুরু করি তখন এই ফুল গাছটি কিনে এনেছিলাম। আমি শুনেছিলাম চন্দ্রমল্লিকা ফুলগুলো নাকি দেখতে অনেক সুন্দর এবং বড় বড় হয়। কিন্তু হলুদ রঙের এই চন্দ্রমল্লিকা ফুল গাছ কিনে আনার পরে আমার কাছে একটু খারাপ লেগেছিল। যদিও ফুলটি দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু আকৃতিতে একটু ছোট হয়েছিল।

IMG20230108151946.jpg

IMG20230108151940.jpg

তারপরে কিছুদিন পরে যখন আমরা আবার পুনরায় নার্সারিতে ফুল গাছ কেনার জন্য গেলাম তখন আমি নার্সারি কর্মীকে বললাম যে পূর্বে যে চন্দ্রমল্লিকা ফুল গাছ আমাকে দেয়া হয়েছিল সেগুলোর ফুলের আকৃতি অনেক ছোট। এতক্ষণ তিনি আমাকে বললেন যে হলুদ রঙের যে চন্দ্রমল্লিকা ফুলটি আমাদের এলাকাতে পাওয়া যায় সেটির আকৃতি একটু ছোট হয়। কিন্তু আমাদের এলাকাতে অন্যান্য রঙের যে সকল চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাওয়া যায় সেগুলোর আকৃতি বড় হয়। অতঃপর আমি নার্সারি কর্মীর কথা বিশ্বাস করি এবং আরো কয়েকটি চন্দ্রমল্লিকা ফুল গাছ কিনে এনেছি।

IMG20230108151931.jpg

সত্য কথা বলতে পরে যে গুলো চন্দ্রমল্লিকা ফুল গাছ আমি কিনে এনেছি সবগুলোর ফুলের আকৃতি অনেক বড়। ফুলগুলো দেখে সত্যিই মুগ্ধ হবার মতো অবস্থা।

IMG20230108151921.jpg

IMG20230108151903.jpg

আমাদের স্কুলের বাগানে স্থান পাওয়া সবগুলো চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এই চন্দ্রমল্লিকা ফুল গুলোর মধ্য থেকে আপনাদের কাছে কোন রঙের চন্দ্রমল্লিকা ফুলটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকের কত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মাধ্যমে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ হয়েছে।অনেক সুন্দর করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছেন।আপনাদের পোস্ট নিয়মিত পড়া হয় এবং স্কুল সম্পর্কে খুব ভালো জান।আপনারা সবাই শিক্ষাকরা মিলে সুন্দর একটি বাগান করেছেন স্কুলে।প্রতিনিয়ত ফুলের বাগান কিংবা অন্যান্য গাছ লাগান যেগুলো দেখতে পরিবেশ অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

চন্দ্রমল্লিকা ফুলের দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুব সুন্দর লাগছে ভাইয়া।শীতের সময় চারিদিকে ফুলের সমারোহ দেখা যায়। আপনারা স্কুলে ফুল গাছ ছাড়াও অনেক রকনের গাছ লাগান।,যা কিনা স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করে আর মন কেও ভাল রাখে। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুল দেখলে এমনিতেই মনটা ভাল হয়ে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। আপনার স্কুলে তো দেখছি অনেক রকমের চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগিয়েছেন। সৌন্দর্য যদি বলতে হয় তাহলে বলবো হালকা গোলাপী রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি টা দেখতে সবথেকে দারুণ লেগেছে। তবে বাকি ফুলগুলোও সুন্দর। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি তো মুগ্ধ আপনার চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে।অনেক রকমের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করলেন আজকে আমাদের সাথে শেয়ারও করেছেন। আমার কাছে আপনার চন্দ্রমল্লিকা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। আমার কাছে শেষের ফটোগ্রাফির চন্দ্রমল্লিকা ফুলটি একটু বেশি ভালো লেগেছে। যার কালার টা অসাধারণ দেখতে। নানান জাতের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক দারুন হয়েছে। আসলে চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগে। তবে চন্দ্রমল্লিকা ফুলটি দেখতে যত সুন্দর ঠিক ততটাই সুন্দর করে আপনি। আপনাদের বিদ্যালয়ের খুব সুন্দর সুন্দর ফুল আমি এই কিছুদিন যাবত দেখতে পাচ্ছি। আপনার শিক্ষকরা খুব ভালো একটি উদ্যোগ নিয়ে ফুলের বাগান তৈরি করেছেন। আরে ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ক্লাসের অবসর সময় ফুলের বাগানে বসে থাকতে বেশ ভালো লাগে। এ ধরনের অনেক ফুল আছে এখন, আপনারা বিদ্যালয়ের আঙিনায় লাগিয়ে রাখবেন দেখতে অনেক ভালো লাগবে।

 3 years ago 

ভাইয়া সত্যি আপনার চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। এখন সবাই খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে সবসময়। ধন্যবাদ বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার পোস্টগুলো সব সময় আমি পড়ে থাকি। স্কুল প্রাঙ্গণে আপনারা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছেন। প্রতিনিয়ত সবসময় খুব সুন্দর সুন্দর ফুল এবং বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চন্দ্রমল্লিকা ফুল আমার খুবই পছন্দের যেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বলতে গেলে সব রকমের ফুল আমি ভীষণ পছন্দ করি।চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি আমি মুগ্ধ। প্রত্যেকটি ফুলের কালার খুবই সুন্দরভাবে ফুটে উঠে ফটোগ্রাফি করার পর। খুবই সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি ফুটে উঠেছে। সত্যি আপনার ফুলের ফটোগ্রাফির দিক থেকে একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ভালো লেগেছে।

 3 years ago 

আপনাদের স্কুলে তো খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগানো হয়েছে। হলুদ রঙের ফুলটি ছোট হলেও অনেক সুন্দর দেখাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা যে বলি সব ফুলগুলি অনেক সুন্দর দেখাচ্ছে তবে লাস্টের চন্দ্রমল্লিকা ফুলগুলি যেনো একটু বেশী ভালো লাগছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39