স্পোর্টস : প্র্যাকটিস ই পারে যে কোন খেলায় সফলতা নিয়ে আসতে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG20230705184252.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, জুলাই ৫/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগে আমি আপনাদের মাঝে আমাদের গ্রামের ফুটবল দলের খেলা নিয়ে বেশ কয়েকটা পোস্ট শেয়ার করেছিলাম। যারা আমার সেই পোস্টগুলো পড়েছিলেন তারা হয়তোবা জানেন যে আমাদের আশেপাশে এলাকার মধ্যে আমাদের গ্রামের ফুটবল দলের অন্য রকমের একটা সুনাম রয়েছে। এই সুনামটা থাকার সব থেকে বড় একটা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে প্যাকটিস। যেহেতু আমাদের আশেপাশের সকল গ্রামগুলোর মধ্যে আমাদের গ্রামে সব থেকে সুন্দর এবং বড় একটা খেলার মাঠ রয়েছে সেহেতু আমাদের গ্রামের ছেলেরা সহজেই খেলার সুযোগ পাই। আর যেহেতু এত সুন্দর একটা খেলার মাঠ রয়েছে তাই সকলে ইচ্ছা করেই এখানে খেলতে চলে আসে। প্রত্যেকদিন বিকেলেই আমাদের এই খেলার মাঠে যে কোন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। যদি কোন গ্রামের সাথে খেলা থাকে তাহলে তো কোন একটা ম্যাচ হয়েই গেল আর যদি কোন গ্রামের সাথে খেলা না থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রামের খেলার মাঠে ফুটবল প্র্যাকটিস চলবে।

IMG20230705184403.jpg

IMG20230705184204.jpg

সকলে প্রতিনিয়ত এখানে প্র্যাকটিস করে যার কারণে তারা সবসময়ই ভালো খেলতে থাকে। কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম আমাদের গ্রামের খেলোয়ারদের প্র্যাকটিসের কিছুটা অভাব লক্ষ্য করছি। কারণ কিছুদিন আগে একটা দলের সাথে আমাদের গ্রামের ফুটবল দল হেরে গিয়েছিল। তারপর থেকে আমি লক্ষ্য করেছি আমাদের গ্রামের ছেলেরা প্র্যাকটিসে খুবই মনোনিবেশ প্রকাশ করেছে। তারা যে সেই ম্যাচটা প্র্যাকটিসের অভাবে হেরে গিয়েছিল সেটা তারা বুঝতে পেরেছে।

IMG20230705184244.jpg

IMG20230705184246.jpg

ফুটবল খেলায় উন্নতি করার জন্য শুধুমাত্র যে আমাদের গ্রামের ছেলেরাই পরিশ্রম করে তা কিন্তু নয়। আমাদের গ্রামের যারা বয়স্ক মানুষ রয়েছে তারাও বিভিন্নভাবে খেলার জন্য ছেলেদেরকে উৎসাহ প্রদান করে। মাঝে মাঝে দেখা যায় তারা নিজেরাও মাঠে চলে আসে খেলার জন্য। তাদের মাঠে খেলতে আসার ফলে গ্রামে ছেলেরা কিছুটা উৎসাহ পাই। আর এর ফলে তারা ভাল খেলার জন্য অনুপ্রেরণা লাভ করে। যেহেতু তারা এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে শুরু করেছে তাই আমি মনে করি তারা এখন পুনরায় আবার তাদের সেরা খেলাটা উপহার দিতে পারবে। আর তারা তাদের সেরা খেলাটা উপহার দিতে পারলেই আমাদের গ্রাম যে কোন গ্রামের সাথেই জয় লাভ করবে। যেকোনো খেলায় হোক না কেন যদি সেই খেলাতে ভালো করতে হয় তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন কোন খেলায় ভালো করতে হলে পশুর পরিমাণের প্র্যাকটিস করতে হয়। ফুটবল খেলা আমার কাছে অনেক ভালো লাগে। আমি ফুটবল খেলা দেখে থাকি। যাইহোক আপনাদের গ্রামে ফুটবল খেলার টিম ভালোই প্র্যাকটিস করতেছে দেখতেছি। এরকম অন্যান্য গ্রামেও যদি ফুটবল টিম থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। কারণ এক দলের খেলা দেখে অন্য দলে আরো ভালো খেলার বা ভালো প্র্যাকটিস করার চেষ্টা করে। আপনাদের টিমের জন্য শুভকামনা রইল। যেন বড় বড় টিমের সাথে ভালো খেলতে পারে।

 3 years ago 

যদি প্র্যাকটিস করা না যায় তাহলে কোন ভাবেই কোন দলের সাথে জেতা সম্ভব হবে না।

 3 years ago 

ফুটবল খেলা আমার অনেক প্রিয় খেলা। ছোটকালে ফুটবল খেলতে গিয়ে আমার বড় একটি এক্সিডেন্ট হয়েছে। তবে ঠিক বলেছেন যে কোন খেলার প্র্যাকটিস থাকলে তাহলে ভালো হয়। কারণ প্র্যাকটিস ছাড়া কোন কিছু ভালো করা যায় না। আপনাদের এলাকায় ফুটবল খেলার প্র্যাকটিস এর জায়গা আছে। যদি পার্শ্ববর্তী আরো কিছু ফুটবল খেলার দল থাকে তাহলে অনেক সুবিধা হয়। যখন দলগুলোর সাথে ফুটবল খেলে আপনার প্রিয় দল ভালো করলে তখন আপনার নিজের কাজও ভালো লাগবে। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

খুবই খারাপ লাগলো ভাইয়া এটা শুনে যে ছোটবেলায় আপনার ফুটবল খেলতে যেয়ে বড় এক্সিডেন্ট হয়ে গিয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39