জেনারেল পোস্টঃ সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230907103652.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যারা আমার পোস্টগুলো নিয়মিত পড়েন তারা হয়তো বা সকলেই জানেন যে আমরা প্রত্যেক এক সপ্তাহ পর পর আমাদের স্কুলে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আর প্রত্যেক বছরে আমাদের স্কুলে একটা বাৎসরিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা সারা বছর ছাত্র-ছাত্রীদেরকে তৈরি করতে থাকে। যেহেতু এই বছর সরকার কর্তৃক নির্দেশনা অনুসারে নভেম্বর মাসের মধ্যেই বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে তাই আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা কিছুটা আগিয়ে নিয়ে আসা হয়েছে। অন্য বছরে এই বাৎসরিক অনুষ্ঠানটি ১৯ শে নভেম্বর করলেও এই বছরে আমরা ৭ ই অক্টোবর অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা একটা সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ফেলেছি তাই এখন থেকেই ছাত্র-ছাত্রীদেরকে প্রস্তুত করার কাজ শুরু করে দিতে হচ্ছে। আর এই ধরনের সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। যেটা তাদের ভবিষ্যৎ পথ চলাকে আরও সুন্দর করে দেয়।

IMG20230907104030.jpg

IMG20230907104035.jpg

যেহেতু সামনে অনুষ্ঠান রয়েছে তাই এই সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি । প্রতিটি অনুষ্ঠানের ন্যায় আজকের এই অনুষ্ঠান ও কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে শুরু হয়েছিল। আর কোরআন তেলোয়াতের পরেই ছিল জাতীয় সংগীত পরিবেশন। স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেছিলেন।

আমরা বাৎসরিক যে অনুষ্ঠানটি করে থাকি সেটা একটু ভিন্নভাবে করে থাকে। আমাদের সেই অনুষ্ঠানে শুধুমাত্র যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তা কিন্তু নয়। আমরা চেষ্টা করি আমাদের স্কুলের পার্শ্ববর্তী ২০ টি গ্রামের ছাত্র-ছাত্রীদেরকে আমন্ত্রণ জানাতে। একই সাথে এই গ্রামগুলোর শিক্ষা অনুরাগী ব্যক্তি সহ অনেক মানুষদেরকে আমন্ত্রণ জানানো হয় আমাদের এই অনুষ্ঠানে। সব মিলিয়ে খুবই জমজমাট একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে আমরা প্রত্যেক বছর।

IMG20230907104421.jpg

IMG20230907104741.jpg

যেহেতু আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাই এখন তাদেরকে আর তেমন শেখানোর প্রয়োজন হয় না। তারা এতটাই ভালোভাবে তাদের পারফরম্যান্স আমাদের মাঝে উপস্থাপন করে তা দেখে আমরা রীতিমতো মুগ্ধ হয়ে যাই। যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহেই কিছু অতিথি নিয়ে আসি এই অনুষ্ঠানে তারা সব থেকে বেশি অবাক হয়ে যায়। তারা অবাক হয়ে যায় ছোট ছোট এই ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স দেখে।

IMG20230907105113.jpg

IMG20230907111246.jpg

সামনে এই বাৎসরিক অনুষ্ঠানে আমরা কবিতা আবৃত্তি ইসলামিক সঙ্গীতের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে একক অভিনয় ও শেখানোর চেষ্টা করছি। আজকে আমাদের স্কুলের বেশ কয়েকজন ছাত্রী আমাদের মাঝে একক অভিনয় উপস্থাপন করেন।

20230907_110353.jpg

20230907_113158.jpg

20230907_113200.jpg

20230907_110121.jpg

20230907_122658.jpg

20230907_122018.jpg

20230907_112826.jpg

20230907_112444.jpg

বর্তমানে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা যে বিষয়টাতে সব থেকে বেশি পারদর্শিতা অর্জন করেছে সেটা হচ্ছে নৃত্য। আজকে আমাদের স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা এত সুন্দর নৃত্য প্রদর্শন করেছে তা দেখে আমন্ত্রিত অতিথি রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। যদিও সেইগুলো আমার কাছে ভিডিও আকারে রয়েছে কিন্তু আমি এখানে সেগুলো শেয়ার করতে পারছি না। আমি সেইগুলো আমাদের স্কুলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করে থাকি । যাইহোক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের বাৎসরিক অনুষ্ঠান টাকে আরো সুন্দরভাবে সাজানোর। এখন শুধু সময়ের অপেক্ষা।

আমার শেয়ার করা এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বেশ ভালো লাগলো অনেকদিন পরে ছাত্র-ছাত্রীদের এই পারফরম্যান্স দেখতে পেরে এবং জানতে পারলাম উনিশে নভেম্বরের সেই অনুষ্ঠানের কথা যার সাতে অক্টোবর করা হবে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য অবশ্যই বিনোদন পর্ব থাকা একান্ত প্রয়োজন।

 3 years ago 

এজন্যই তো বিনোদনের পর্ব টা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি।

 3 years ago 

আপনাদের স্কুলে প্রতি সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় এটা জেনে খুব অবাক হলাম। সত্যিই এটা খুব ভালো একটা দিক ছাত্র-ছাত্রীদের জন্য। বাৎসরিক অনুষ্ঠান তো প্রত্যেক স্কুলেই হয়, তার পাশাপাশি এরকম সাপ্তাহিক অনুষ্ঠানেরও প্রয়োজন আছে । এর ফলে ছাত্র-ছাত্রীরা বছর শেষে গিয়ে সুন্দর একটা পারফরম্যান্স করতে পারবে। পরীক্ষা যেহেতু কিছুটা এগিয়ে এসেছে সেই জন্য বাৎসরিক অনুষ্ঠানও এগিয়ে এসেছে দেখছি। এই বাৎসরিক অনুষ্ঠানে আপনাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আরও কুড়িটি গ্রামের ছেলেমেয়েদের অংশগ্রহণ করতে দেওয়া হয় জেনে খুব ভালো লাগলো।

 3 years ago 

লক্ষ্য করে দেখেছি এই ধরনের অনুষ্ঠানের কারণে ছাত্র-ছাত্রীদের মেধায় অনেক বিকাশ ঘটে।

 3 years ago 

মামা আপনাদের স্কুলের সাপ্তাহিক যে অনুষ্ঠানটি হয় আসলেই দেখতে বেশ ভালই লাগে। আমি বেশ কয়েকবার দেখেছি আপনাদের স্কুলের এই সাপ্তাহিক অনুষ্ঠান। সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের স্কুলে 20 গ্রামের ছেলে মেয়েকে আমন্ত্রণ জানিয়েছেন জানতে পেরে। এভাবে প্রতিনিয়ত চেষ্টা করে যান অবশ্যই একদিন সফল হতে পারবেন। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এটাই তো আমাদের স্কুলের বিশেষত্ব আমরা চাই পার্শ্ববর্তী সকল স্কুল কে সাথে নিয়ে বাৎসরিক অনুষ্ঠানটি করতে।

 3 years ago 

লেখাপড়ার পাশাপাশি এমন সাংস্কৃতিক চর্চা থাকলে তা সেই স্কুলের ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বেশ সহায়ক ভূমিকা পালন করে। আর সাপ্তাহিক এই অনুষ্ঠানেও বিভিন্ন অতিথি আসেন, ফলে ছাত্রছাত্রীরাও বেশ আগ্রহের সাথে তাদের পারর্ফম্যান্স করে। ৭ই অক্টোবরের ফাইনাল অনুষ্ঠান আশা করি অনেক সুন্দর হবে, যেহেতু বেশ আগে থেকেই জোরেশোরে প্রস্তুতি চলছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রত্যেক অনুষ্ঠানে বাইরে থেকে অতিথি আসার কারণে ছাত্র-ছাত্রীরা বিষয়গুলোর সাথে আরো ফ্রি হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37