ফটোগ্রাফি: শখের ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230910_044608.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে। এজন্য চোখের সামনে যখনই কোন সুন্দর কিছু দেখি তখনই সেটা ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে রেখে দেই। যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে অন্তত একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। তাই আমি আজকে আপনাদের মাঝে একটা ফুলের ফটোগ্রাফির পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

IMG_20230910_041800.jpg


Device : Realme C25s
স্থলপদ্ম ফুল
What's 3 Word Location :

প্রথমেই আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করেছি সেটার নাম স্থলপদ্ম ফুল। প্রথমের দিকে যখন এই গাছটা আমি কিনে এনে আমাদের স্কুলে লাগিয়েছিলাম তখন এটার নাম আমরা জানতাম না তাই মজা করে এর নাম রেখে দিয়েছিলাম ঢেঁড়স গাছ। আসলে ঢেঁড়স গাছ রাখার পিছনেও একটা বড় ধরনের কারণ রয়েছে সেটা হচ্ছে এই গাছের পাতা ঢেঁড়স গাছের মতোই। এজন্যই মূলত এমন একটা নাম রাখা হয়েছিল এই ফুল গাছের।

IMG_20230910_042100.jpg


Device : Realme C25s
জারুল ফুল
What's 3 Word Location :

এইতো কিছুদিন আগে আমি আমাদের স্কুলে একটা জারুল ফুল গাছ লাগিয়েছিলাম। সেই গাছেই এখন ফুল ফুটতে শুরু করে দিয়েছে। জারুল গাছের ফুলের এই ফটোগ্রাফিটি আমাদের স্কুলের ফুলবাগান থেকেই ধারণ করেছিলাম।

IMG_20230910_041615.jpg


Device : Realme C25s
গাঁদা ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি সেটা হয়তোবা সকলেরই পরিচিত একটা ফুল। জি গাঁদা ফুলের কথায় বলছি। আমাদের দেশে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকৃতির গাঁদা ফুল পাওয়া যায়।

IMG_20230910_042011.jpg


Device : Realme C25s
রঙ্গন ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে একটি রঙ্গন ফুল শেয়ার করেছি। কিছুদিন আগে আমাদের স্কুলে আমি বিভিন্ন রঙের রঙ্গন ফুল গাছ লাগিয়েছিলাম। সবগুলো গাছেই ফুল ফুটছিল কিন্তু হলুদ রঙের রঙ্গন ফুল গাছে যেন ফুল ফুটছিলই না। অনেকদিন পর যখন হলুদ রঙের রঙ্গন ফুল ফুটতে শুরু করলো তখন আমার কাছে খুবই ভালো লেগেছে।

IMG_20230910_041919.jpg


Device : Realme C25s
ফার্স্ট লাভ ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি তার নাম ফাস্ট লাভ। এর আগেও আমি আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। কিন্তু অন্য দিনে তুলনায় আজকের এই ফটোগ্রাফি টা একটু স্পেশাল কেননা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ফুলের মধ্য থেকে একটা মৌমাছি বেরিয়ে আসছে।

IMG_20230910_041300.jpg


Device : Realme C25s
ডালিয়া ফুল
What's 3 Word Location :

আমাদের দেশে বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতির ডালিয়া ফুল দেখতে পাওয়া যায়। কিন্তু এর আগে আমি কোনদিন দুইটা রংয়ের ডালিয়া ফুল দেখিনি। একই ফুলের মধ্যে দুইটা রং এটা মূলত খুব একটা দেখতে পাওয়া যায় না। আগের বছর শীতের বেলায় যখন আমি স্কুলে ফুল গাছ লাগিয়েছিলাম তখন সেখানে এমন একটা ফুল ফুটেছিল।

IMG_20230910_042402.jpg


Device : Realme C25s
কলাবতী ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে একটা কলাবতী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। পূর্বে এই ধরনের ফুল আমাদের দেশে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই ফুল আর দেখতে পাওয়া যায় না বললে চলে। আমাদের দেশে সাধারণত দুইটা রঙের কলাবতী ফুল দেখতে পাওয়া যায় সাদা এবং হলুদ।

আমা শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আপনাদের কাছে কোন ফটোগ্রাফি টা ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চমৎকার সব ফু্লের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ডালিয়া ফুলটি জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আমি মনে হয় প্রথম দেখলাম এই ফুলটি।

 3 years ago 

ডালিয়া ফুল দেখতে আমারও খুবই ভালো লাগে ভাইয়া।

 3 years ago 

আপনার শখের ফটোগ্রাফির অ্যালবাম চমৎকার লাগলো।সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্ণনা না দিলে তো এগুলো ভালো লাগবে না আপু।

 3 years ago 

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফিগুলো আমার খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে কলাবতী ফুলের ফটোগ্রাফি এবং স্থলপদ্ম ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষই ফুলকে ভালোবাসে।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার চোখের সামনে কোন সুন্দর জিনিস দেখলেই আপনি সেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেন এবং সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছেন। খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি আমাদের কাছে তুলে ধরেছেন সেই সাথে সুন্দর বর্ণনাও দিয়েছেন দেখছি। বিশেষ করে আমার কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাই যা ভালো লাগে সেটাই আমি ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে রাখি।

 3 years ago 

ফুল আমারা সবাই অনেক পছন্দ করি। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। এবং প্রতিটি ফুলের অনেক সুন্দর ভাবে বিবরণ তুলে ধরেছেন। ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছে মনে হয় না বর্তমানে একজন ব্যক্তিও রয়েছে যে ফুল ভালোবাসে না।

 3 years ago 

ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি দুর্দান্ত হয়েছে। আর প্রতিটি ফটোগ্রাফির সাথে উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির ভেতর থেকে ডালিয়া ফুল আর ফাস্ট লাভ ফুলটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

ফাস্ট লাভ ফুলটা এমনই সুন্দর যা সকলে পছন্দ করবে।

 3 years ago 

আপনার মত ফটোগ্রাফি করতে আমারও ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে রঙ্গন ফুলটি। যেটা আপনার ফটোগ্রাফির মধ্যে রয়েছে। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গন ফুল আমার কাছেও খুবই ভালো লাগে।

 3 years ago (edited)

বাহ্ অসাধারণ ফটোগ্রাফি করছেন ভাই। ফটোগ্রাফি করতে কম বেশি সবার ভালো লাগে। আমিও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো বাসি।আপনার তোলা ছবি গুলো দারুণ হয়েছে ভাই। আমার কাছে ডালিয়া ফুল আর ফাস্ট লাভ ফুল,এই দুইটি খুব সুন্দর লাগছে আমাকে।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ডালিয়া ফুলে দুইটা কালার থাকার কারণে আমার কাছে ওইটা খুবই ভালো লেগেছে।

 3 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে।গুছিয়ে দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ধারণ করা ফটোগ্রাফি পোস্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38