গ্রীষ্মকালের ছোট্টবেলার কাচা ও পাকা আমের প্রতি আমার ভালবাসা
আজ - ৭ জ্যৈষ্ঠ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল |
আসসালমুআলাইকুম,ও নমস্কার বাংলা ব্লগিং একমাত্র কমিউনিটি, আমার বাংলা ব্লগ বাংলাদেশর ও ভারতীয় সদস্যগণ কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের আমার কাচা ও পাকা প্রতি ভালোবাস শুনবো।
ছোটবেলা থেকেই আমি ডানপিঠে ছিলাম। গ্রীষ্মকাল আসলে আমি আম খাওয়া লুভ সামলাতে পারতাম না।
আমার ছোটবেলা থেকেই আম গাছে উঠে কাচা আম পেড়ে খাওয়া খুব ভালো লাগে।
আমার বয়স যখন 10 বছর তখন আমি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।
একদিন আমার মামার বাড়িতে একটা ঘটনা ঘটে।
আমরা স্কুলে থাকতে একটা কবিতা পড়তাম। কবিতার নাম ছিল মামার বাড়ি। কিন্তু দুঃখের বিষয়
মামার বাড়িতে কোনো আম গাছ ছিলনা। আমার মামার এক প্রতিবেশী অনেক আম গাছ ছিল। আমার কাঁচা আমের ভর্তা, আমাদের ভাষায় এটাকে ভর্তা বলে, খুব ইচ্ছা করছিল লবণ ও মরিচ গুঁড়া দিয়ে খেতে।
আমার মামাতো ভাই এর সাথে সেই প্রতিবেশী আম বাগানে যায়। আমার একটু ভয় লাছিলো। কারন আম গাছের মালিককে একবার বলেছিলাম। সে না করে দিয়েছে। তাই সিদ্ধান্ত নিয়ে ছিলাম না বলে পেরে খাব,
যেই ভাবা সেই কাজ আমি আম গাছে উঠলাম আম পাড়ার জন্য। আমার মামাতো ভাইকে বললাম গাছে নিচে দাড়াতে। দুটি আম পাড়ার শব্দে আম বাগানের মালিক উঠলো বলতে ছিল কে রে, আমার মামাতো ভাই আমাকে নামতে বলে সে পালিয়ে গেলো। ততক্ষনে আম গাছের মালিক এসে গেছে । আমি নামতে পারি নাই। আমি ভয়ে আরো গাছের উপরে উঠে গেলাম, পাতার আড়ালে লুকানোর চেষ্টা করলাম। কিন্তু শেষ রক্ষা হলো না আমার। গাছের মালিক আমাকে দেখে ফেলে আমাকে নামতে বলে।
আমি ভয় পারছিলাম নামতে। আর কি করা আমাকে তো নামতেই হবে। আমি আস্তে আস্তে নিচে নামলাম। সাথে সাথে কান্না করে দিলাম। গাছে মালিক আমার কান্না দেখে বলল আমি তোমাকে মারবো না। সে জিজ্ঞাসা করলো কয়টা আম পেরেছ আমি বললাম দুইটি । সে বলল আচ্ছা ঠিক আছে আমি আরো দুইটি আম পেড়ে দিচ্চি আর কান্না করোনা। আমি খুশি হয়ে আম নিয়ে বাসায় চলে আসি।
আর আমার মামাতো ভাইকে নিয়ে আম ভর্তা বানাই। মনের আনন্দে খেতে থাকি। সে দিনের কথা মনে হলে নিজে একা ভাবী কতই না ভালো ছিল সেই ছো্টবেলার দিনগুলি।
পাকা আমের প্রতি ভালোবাসা
পাকা আম দেখলে আমার জিব্বা রস গড়িয়ে পড়ত।
গাছের পাকা আম থাকেলই আমি গাছেই খেয়ে ফেলতাম। অনেক মজা করে খেতাম।
আমার সেই ছোটবেলার সৃতি আপনাদের কাছে শেয়ার করতে পেরে আমি খুব আনন্দ প্রকাশ করেছি।
ধন্যবাদ সবাইকে
@mosarofhosen
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
এই মুহূর্তে আমার বাংলা ব্লগের নিউ মেম্বার নেয়া হচ্ছে না। তবে আপনি আমাদের discord server জয়েন থাকুন সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ (https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21)
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের discord server এ
লিংক ঃ https://discord.gg/2eWjngYK
আপনি কপিরাইট আইন লংঘন করেছেন । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.indiamart.com/yazhini-farms/fresh-mangoes.html#19681786855
https://www.pinterest.com/pin/466826317631794384/
দুঃখিত ভাই, এর পর থেকে কপিরাইট ছবি পোষ্ট করব না।