ব্যাঙের ছাতার সৌন্দর্য অবলোকন

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের পোস্ট টি হচ্ছে ব্যঙের ছাতার সৌন্দর্য নিয়ে।

  • বেশ কিছুদিন ধরেই বৃষ্টি অনবরতই হচ্ছে ।প্রতিদিন অন্তত দুই একবার করে বৃষ্টি হচ্ছে।মাঝে মাঝে মনে হয় এই বুঝি বর্ষাকাল এলো।গত কাল রাতেও ঝুম বৃষ্টি নেমেছে।আকাশে ঘন কালো মেঘ ছাড়াই হঠাৎ বৃষ্টি নামে।আর তখনই পুকুর পাড় থেকে ব্যাঙের ডাক শোনা যায়। চারপাশের পরিবেশ খুবই শীতল হয়ে আছে। মনে হয় যেন আসলেই বর্ষাকালে পড়ে আছি। যদিও বর্ষাকাল আসতে এখন অনেকটা সময় বাকি। আমার কিন্তু প্রিয় ঋতু বর্ষাকাল। বর্ষার সময় যখন ঝুম বৃষ্টি নামে তখন ঘরে বসে বৃষ্টি দেখতে, ঘুমাতে আর ভাজাপোড়া খাবার খেতে গরম গরম চা খেতে খুবই ভালো লাগে। এমনিতেই ব্যাঙের ডাক শুনলে আমার কাছে বর্ষাকাল মনে হয়। এখনো আমি বাইরে শীতল পরিবেশ দেখছি আর এই পোস্ট রেডি করছি। অবশ্য রমজান মাসে বৃষ্টি হওয়ার কারণে তৃষ্ণার কষ্ট কম হচ্ছে। ফসলী ক্ষেতের জন্য বৃষ্টির প্রয়োজনে ছিল বটে। কেননা একটু বৃষ্টির পানি না পেলে ধান ক্ষেত সহ অন্যান্য ফসল গুলো নষ্ট হয়ে যায়।

20230323_080143.jpg

20230323_080100.jpg

  • যেহেতু বেশ কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে তাই চারদিকের পরিবেশ খুব সুন্দর হয়ে উঠেছে। বিশেষ করে ধুলাবালি কমেছে। ধুলাবালি আমার কাছে সবচেয়ে অসহ্যকর। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বাইরে হাঁটছিলাম। যেহেতু বৃষ্টি হয়েছে চারপাশ ঠান্ডা আছে তাই পরিবেশটি একটু উপভোগ করার জন্য বের হলাম। হঠাৎ করেই চোখে পড়লো একটি ঘরের পাশে অনেকগুলো ব্যাঙের ছাতা। প্রথমে দূর থেকে বুঝতে পারিনি এগুলো কি এত সুন্দর। যেন ফুলবাগানের ফুলগুলো নকশা এঁকে আছে। একটু সামনে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম এতগুলো ব্যাঙের ছাতা একসাথে!

20230323_080126.jpg

20230323_080051.jpg

  • এই ব্যাঙের ছাতা গুলো দেখে ভাবলাম স্রষ্টার সৃষ্টি এত সুন্দর না জানি স্রষ্টা কত সুন্দর। এত ছোট একটি ডাটার মধ্যে এত সুন্দর ছাতা। ছাতার রং কত সুন্দর। এত ছোট একটি ছাতার মধ্যে কত সুন্দর কারো কাজ যেন ঢেউ ঢেউ করে কেউ নিজ হাতে বানিয়ে রেখেছে। কোন ছাতা বড় কোন ছাতা ছোট কিন্তু খুবই ঘন ঘন ভাবে উঠেছে। সারিবদ্ধভাবে যেন একটি বাগান বানিয়ে রেখেছে। এত সুন্দর ব্যাঙের ছাতার মুগ্ধতা দেখে আমি আর বসে থাকতে পারিনি মোবাইলটা নিয়েই ছবি তুলে ফেললাম। ঋতু বৈচিত্রের সাথে সাথে আসলেই গ্রাম বাংলার প্রকৃতি গুলো ভিন্ন রূপে সেজে ওঠে। প্রকৃতি একেকবার একেক রূপ ধারণ করে। তাইতো আমার কাছে এইতো বৈচিত্রের দেশ বাংলাদেশ প্রিয় দেশ।

20230323_080046.jpg

20230323_080039.jpg

🌺 আশা করি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এবারে কিন্তু খুব অসময়ে বৃষ্টি হচ্ছে দেখে মনে হয় যে বর্ষাকাল চলে এসেছে। তবে আপনার এখানে যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু তেমন বৃষ্টি না। ঠিক বলছেন আপু এমন শীতল আবহাওয়াতে ভাজাপোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি যে ব্যাঙের ছাতার সৌন্দর্য অবলোকন করছেন সেটা দেখে বোঝা যাচ্ছে আমিও তো প্রথমে মনে করছি এগুলো ফুলের বাগান। বাইরে হাঁটতে গিয়ে কিন্তু অসাধারণ ব্যাঙের ছাতার ফটোগ্রাফি নিয়েছেন ভাল লাগলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু এবারে অসময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে ।বাইরের আবহাওয়া দেখে মনে হয় যেন বর্ষাকাল চলে এসেছে। আর এমন সময় ব্যাঙ ডাকে মনের আনন্দ। এত সুন্দর ব্যাঙের ছাতা দেখে আমি ছবি না তুলে পারিনি। তাই তো ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে।

 3 years ago 

আসলে আপু ঠিকই বলেছেন স্রষ্টার সৃষ্টি কতই না সুন্দর কত মায়াবী।।
এবার অসময়ে আগে আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর হালকা বৃষ্টিতে জায়গায় এমন ব্যাঙের ছাতা গজিয়ে ওঠে।।
আমি পূর্বে কখনো এতগুলো ব্যাঙের ছাতা একসাথে দেখিনি এক কথায় অবাক হয়েছি আপনার ফটোগ্রাফি গুলা দেখে।।

 3 years ago 

জ্বী ভাইয়া স্রষ্টার সৃষ্টি আসলে অনেক সুন্দর আমাদের হৃদয়ে কাড়ার মত। আমিও পূর্বে এতগুলো ব্যাঙের ছাতা একসাথে দেখিনি। তাই তো দেখে অবাক হয়ে গেলাম আর ছবি তুলে নিলাম।

 3 years ago 

ব্যাঙের ছাতা এক ধরনের মাশরুম।
সত্যিই এই সময়টাতে বৃষ্টি হয়তো অনেকেই প্রত্যাশা করে, তবুও হয়তো বৈশাখী ঝড়ের মতোই এখন ঝড় বৃষ্টি হচ্ছে।
মাশরুম গুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর সংখ্যায় দেখছি অনেক।
সত্যিই সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি এগুলো।
অনেক ধন্যবাদ আপু চমৎকার অনুভূতি মেশানো পোস্টটি উপহার দেয়ার জন্য।

 3 years ago 

ব্যাঙের ছাতা এক ধরনের মাশরুম তবে এর মধ্যে আলাদা জাত আছে ভাইয়া ।আসল ব্যাঙের ছাতা খেলে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে।খাওয়ার মাশরুম কিন্তু আরেকটি জাতের। যাইহোক এতগুলো ব্যাঙের সাথে একসাথে দেখে ছবি তুলে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

 3 years ago 

জি জি অবশ্যই। এই মাশরুম বিষাক্ত এবং খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

 3 years ago 

এক সাথে এত গুলো ব্যাঙের ছাতা খুব কমই দেখা যায়। মেঘ বৃষ্টি হওয়ার কারনে ব্যাঙ গুলো ছাতা মেলেছে। সাবধানে থাকবেন মাশরুম মনে করে আবার যেন কেউ খেয়ে না ফেলে,হা হা হা। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন একসাথে এতগুলো ব্যাঙের ছাতা খুব কমই দেখা যায়। তবে আজ কয়েকদিন অনবরত বৃষ্টি হওয়ার কারণে একসাথে অনেকগুলো ব্যাঙের ছাতা দেখে ছবি তুলে ফেললাম। জ্বী ভাইয়া আমি জানি একটু মাশরুম না।

 3 years ago 

এবার অসময়ে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসেছে। সবাই বেশ উপভোগ করছে এই বৃষ্টি। যাইহোক আপু ব্যাঙের ছাতার খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ঠিক বলেছেন আপু কি সুন্দর অপরূপ সৃষ্টি স্রষ্টার এই ব্যাঙের ছাতা গুলো দেখলেই বোঝা যায়। মনে হচ্ছে ব্যাঙের ছাতার একটি বাগান এখানে। রংটাও ভীষণ সুন্দর আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এবার অসময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আর হালকা হালকা শীতের কারণে কিন্তু মোটামুটি ভালই লাগছে। আসলে স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য দেখলে আমরা মুগ্ধ হয়ে যাই। আপনার সুন্দর মতামত দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ব্যাঙের ছাতাগুলো দেখে বেশ ছোটবেলার কথা মনে পড়ে গেলো।

যাইহোক ফটোগ্রাফিগুলো সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এগুলা হয়তো কোনো ফার্মে চাষ হচ্ছে। 🤗

 3 years ago 

ব্যাঙের ছাতা গুলো আসলেই দেখতে অনেক চমৎকার ।ছোটবেলায় আমরা ব্যাঙের ছাতা দিয়ে খেলতাম। আসলেই মনে হয়েছে যেন কোন ফার্মে চাষ করা হয়েছে এতগুলো একসাথে বেড়ে উঠেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39