You are viewing a single comment's thread from:

RE: মনের কল্পনায় তৈরি একটি কাল্পনিক চিত্র ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আমি যদি আপনার কল্পনার চিত্র হতাম তাহলে কতই না ভালো হতো। আপনি আমাকে কত মাধুর্য দিয়ে এঁকে ফেলতেন আর সবাই তা দেখে বাহবা দিত।

  • আসলে আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আপনার এই চিত্রের প্রশংসা করব। আমার দেখা চিত্রগুলোর মাঝে সেরা একটি চিত্র এঁকেছেন। আমরা সাধারণত গ্রামের চিত্র যেগুলো আঁকি এটি তার চেয়ে অনেক ব্যতিক্রম। এক পাশে কিছু ঘর আরেক পাশে গাছপালা আবার ঘর মাঝখানে সরু রাস্তা দিয়ে গ্রামের এই মেয়েটি হেঁটে যাচ্ছে। বিশেষ করে রংগুলো এত মসৃণ ভাবে মিশিয়ে ফেলেন। সেই অভিজ্ঞতাটা আপনার প্রচুর। আমার ইচ্ছে করে আপনার কাছ থেকে আঁকাআঁকি শিখি। আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। যার অঙ্কিত চিত্র এতটা সুন্দর, তার মনটা না জানি কত সুন্দর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39