হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের মাঝে একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঈদ মানে হাসি ঈদ মানে খুশি, যদিও গ্রামের মানুষ এখন কর্ম ব্যস্ত সময় কাটাচ্ছে। এই ঈদের আনন্দের মাঝেও মানুষ ধান কাটা নিয়ে খুবই ব্যস্ত।
কিন্তু এরই মাঝে যদি অতিথি আসে তাদের আপ্পায়ন করতেই হবে। আর তাইতো আমি ঝটপট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যা খুব তাড়াতাড়ি তৈরি করে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারবেন। রেসিপিটি আমি পাউরুটি দিয়ে করেছি। পাউরুটি আমাদের সবার ঘরেই থাকে সাথে ডিম ও অন্যান্য উপকরণ যা দিয়ে খুব সহজেই এই নাস্তা রেসিপিটি তৈরি করা যায়।আর আমার কাছে এমনিতেই ঝাল রেসিপি একটু বেশি ভালো লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেয়া যাক



- পাউরুটি
- ডিম
- পেঁয়াজকুচি
- কাঁচামরিচ কুচি
- টমেটো কুচি
- ধনিয়াপাতা কুচি
- সস
- জিরার গুঁড়ো
- তেল
- লবণ


- প্রথমে আমি পেঁয়াজকুচি কাঁচা মরিচ কুচি ও টমেটো কুচি একসাথ করে নিলাম।


- এবার ডিম ও লবণ এবং ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।



- এবার একটি ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে মাখানো ডিম দিয়ে দিলাম।

- এবার এ মাখানো ডিমের উপর দু পিস পাউরুটি দিয়ে তার উপর সস দিয়ে মাখিয়ে নিলাম।



- এবার এর ওপর আরো দুটি পাউরুটি দিয়ে তার উপর আবার মাখানো ডিম দিয়ে দিলাম।


- এভাবে দুই পীঠ ভালোভাবে মাখিয়ে নিলাম।


- এভাবে সব পরিবেশন করে ছবি তুলে নিলাম।

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
অতিথি আপ্যায়ন করার জন্য এটা কিন্তু খুবই ইউনিক এবং ভালোই একটা রেসিপি। এরকম খাবার গুলো অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুবই ভালো। আপনার রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতে, তাই ভাবছি এই রেসিপিটা একবার তৈরি করে দেখব। এমনিতে কিন্তু রেসিপিটা তৈরি করার পদ্ধতি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। যা দেখে যে কেউ এটি খুব সহজে তৈরি করতে পারবে। আপনার রেসিপিটা দেখে ভালো লাগলো।
আপু আমার কাছে ঝাল রেসিপি খেতে খুবই ভালো লাগে ।আর এই রেসিপিটি খুবই কম উপকরণ এবং খুবই কম সময়ে তৈরি করা যায়। তাই আমি ঝটপট তৈরি করে শেয়ার করেছি। যাতে ব্যস্ত সময়ে ও এই রেসিপি তৈরি করা যায়।
আপনি কিন্তু খুবই খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করে ফেলেছেন। এরকম রেসিপি গুলো খেতে আমি সব থেকে বেশি পছন্দ করি। এটা মনে হচ্ছে বেশ মজা করে খাওয়া হয়েছে এই রেসিপিটা। রেসিপির কালার দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে। অসম্ভব ভালো ছিল রেসিপিটা।
এরকম রেসিপি গুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ডিম দেওয়ার কারনে মজা একটু বেশি লেগেছে। আর তাড়াতাড়ি তৈরি করা যায় এই রেসিপিটি তাই আমার বেশি পছন্দ।
অতিথি আপ্যায়নের জন্য খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। যা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। দেখতে অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
অতিথি আপ্যায়নের জন্য ঝটপট এই রেসিপি শেয়ার করেছি আপনাদের মাঝে। এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়ে থাকে তাই ছোট-বড় সবাই পছন্দ করবে। আপনিও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে।
ওয়াও ডিম পাউরুটি দিয়ে স্পেশাল একটি নাস্তার রেসিপি তৈরি করেছেন আপু।দেখেই তো খেতে ইচ্ছে করছে।রেসিপি তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ডিম ও পাউরুটি দিয়ে স্পেশাল এই নাস্তার রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে উপহার দিয়েছি। আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
পাউরুটি এবং ডিম দিয়ে খুব কম সময়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। আসলে ঝাল খাবার আমারও খুব পছন্দ। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি তৈরি করেছেন। হঠাৎ বাসায় কেউ চলে আসলে বাড়িতে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে খুব সহজে এবং কম সময়ে রেসিপিটা তৈরি করে আপ্যায়ন করা সম্ভব। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাউরুটি এবং ডিম দিয়ে খুব মজাদার একটি রেসিপি তৈরি করেছি আমি। পাউরুটি কেটে এমনিতেই আমার কাছে ভালো লাগে আর তা যদি একটু ডিফারেন্ট ভাবে তৈরি করা যায় তাহলে আর বেশি ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।