শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ কমিউনিটি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের সবার জন্য খুবই আনন্দের একটি দিন। আমার বাংলা ব্লগ কমিউনিটির ২ বছর উদযাপন উপলক্ষে আজকের এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের এই কমিউনিটি ধীরে ধীরে তার পথ চলা সুগমন করছে। আর এই কমেন্টটিতে আমরা যারা কাজ করছি তারাও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই কমিউনিটি আমাদের সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কমিউনিটিতে কাজ করা শুরু করেছি প্রায় দেড় বছর হল। এই পর্যন্ত এই কমিউনিটিতে কাজ করে যতটুকু বুঝেছি এটি একটি আমাদের পরিবারের মত। আমরা যেরকমই আমাদের পরিবারে একে অপরের সহযোগী একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং একে অপরের ভালো কাজ ও মন্দ কাজের প্রশংসায় এবং শুধরে দেয়ার ঠিক এই কমিউনিটিতে আমি এমনটাই পেয়েছি। এই গজলটির সবাই এতটাই সহযোগী এখানে আমরা আনন্দে চিত্তে কাজ করতে পারি। এখানে আমরা যদি কোন ভুল করি তা খুব সুন্দর ভাবে বুঝিয়ে সংশোধন করার সুযোগ করে দেয়া হয়। একই সাথে আনন্দ এবং উপার্জনের এমন সুবর্ণ সুযোগ পেয়েছি আমি এই কমিউনিটিতে কাজ করে।

cake-1835443_640.jpg
উৎস

আজ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয়, এই কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদাকে। এরপর অভিনন্দন জানাচ্ছি যারা এই কমিউনিটিতে কাজ করে এবং আমাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে অবদান রাখছে। আমাদের সকলের সহযোগিতায় এই কমিউনিটি দুই বছর উদযাপন করতে যাচ্ছে আজ। তাই মনে হচ্ছে আমাদের পরিবারেরই জন্মদিন। এই কমিউনিটিতে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে কাজ করে আমি প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শিখতে পারছি। প্রতিনিয়ত হ্যাংআউটের মাধ্যমে অনেক জিনিস শিখছি এমনকি আনন্দ পাচ্ছি। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজের সৃজনশীলতা তুলে ধরতে পারছি। তাই এমন একটি কমিউনিটির প্রতি আমি চির কৃতজ্ঞ। আজকে এই কমিউনিটির জন্মদিন কিন্তু আমি হয়তো কিছুই করতে পারছি না তবে প্রাণভরে দোয়া করছি সকলের জন্য এবং আমার শুভেচ্ছা পাঠাচ্ছি এই কমেন্টটির সকলের জন্য এবং আমার বাংলা ব্লগের জন্য। আশা করি আমাদের সামনের পথে চলা আরো সুন্দর হবে এই প্রত্যাশাই করছি।

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউটিটি এখন আমাদের পরিবার একটি৷ আমাদের এই ভার্চুয়াল জগতের এই পরিবাররি ছাড়া নিজেদেরকে ভাবাও যায়না। যাইহোক এই কমিউনিটি যেন সামনে এগিয়ে যাক।
শুভকামনা রইল এই কমিউনিটির জন্য।

 3 years ago 

আসলেই ঠিক বলেছেন আমার বাংলা ব্লক কমিউনিটি এখন আমাদের পরিবার একটি। এই পরিবারটি ভার্চুয়াল হলেও মনে হয় যেন আমাদের সাথে মিশে আছে।

 3 years ago 

শুভ জন্মদিন আমাদের প্রানের প্রিয় ব্লগ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে। আপনি অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জানতে পেরেছি বেশ ভাল লাগে। এভাবে যেন যুগ যুগ ধরে এই কমিউনিটির সাথে কাজ করতে পারি সেই কামনা করি।

 3 years ago 

আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিন ছিল গতকাল। এই উপলক্ষে আমাদের বিশেষ হ্যাংআউট খুবই সুন্দর হয়েছে। আর তাই আমি জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই পোস্টটি করেছি।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে আজ আপনি এই কমিউনিটির সদস্য হয়ে সুন্দর কাজ করে চলেছেন এবং ভালোবাসা বিনিময় করেছেন এ জন্মদিন উপলক্ষে। আপনার এত সুন্দর উইশ করা দেখে আমি তো মুগ্ধ হয়েছি আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন এই কমিউনিটিতে কাজ করে আমি বিভিন্ন জিনিস শিখতে পেরেছি। তাইতো এই কমিউনিটির জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39