স্পেশাল হাঁসের মাংস রান্না রেসিপি //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕

আসসালামু আলাইকুম🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা💐💐

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালে গরম গরম মাংস দিয়ে রুটি খেতে বেশ মজা লাগে। আর সেটা যদি হাঁসের মাংস হয় তাহলে তো মজা হয়ে যায় দ্বিগুণ।
  • তাই আজ আমি আপনাদের মাঝে স্পেশাল হাঁসের মাংস রান্না রেসিপি নিয়ে হাজির হয়েছি।
    আমার কাছে হাঁসের মাংস খেতে বেশ মজাই লাগে। শীতের প্রকোপ কিছুটা কমে এসেছে। তাই ভাবলাম শীত যাওয়ার আগে আরেকবার হাঁসের মাংস ভুনা টেস্ট মুখে রেখে নেই।
  • এখন আমি আপনাদের মাঝে আমার হাঁসের মাংস রান্নার পদ্ধতি ধাপে ধাপে বিশ্লেষণ করছি।

20220218_144044.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • হাঁস (১টি)
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • আদা পেস্ট
  • রসুন পেস্ট
  • জিরার গুঁড়ো
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • দারুচিনি
  • এলাচ
  • লবণ
  • তেল

20220218_114030.jpg

20220218_114154.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি কড়াইতে পরিমান মত তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

20220218_115901.jpg

20220218_115947.jpg

20220218_120544.jpg

20220218_120830.jpg

দ্বিতীয় ধাপঃ

  • পেঁয়াজ হালকা বাদামি বর্ণ হয়ে এলে এর মধ্যে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরার গুঁড়ো, হলুদের গুড়া,মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম ।

20220218_120950.jpg

20220218_121112.jpg

20220218_121131.jpg

তৃতীয় ধাপঃ

  • সবগুলো মসলা ভালোভাবে তেলে ভেজে তারমধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।

20220218_121310.jpg

চতুর্থ ধাপঃ

  • পানিতে মশলাগুলো কষিয়ে তার মধ্যে আমি হাঁসের মাংস গুলো দিয়ে দিলাম।

20220218_121405.jpg

20220218_121445.jpg

পঞ্চম ধাপঃ

  • এভাবে কিছুক্ষণ মসলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।

20220218_121451.jpg

20220218_121453.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এবার আরো কিছু পানি দিয়ে মাংসগুলো ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম।

20220218_123143.jpg

20220218_123157.jpg

সপ্তম ধাপঃ

  • তারপর কষানো শেষ হলে ঢাকনা উঠিয়ে পানি দিয়ে দিলাম।

20220218_124107.jpg

20220218_124130.jpg

চূড়ান্ত ধাপঃ

  • ঝোল কমে গেলে চুলা থেকে পাতিল নামিয়ে নিলাম। এভাবে রান্না করে ফেললাম আমার মজাদার হাঁসের মাংস।

20220218_130025.jpg

20220218_130027.jpg

  • এবার আমি আমার রান্না করা হাঁসের মাংস সু্ন্দর করে পরিবেশন করলাম।

20220218_144019.jpg

20220218_144027.jpg

20220218_144044.jpg

20220218_144106.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung A22

ফটোগ্রাফারঃ @morioum

আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে আশা করি মন্তব্য করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ 🌹🌹

Sort:  
 4 years ago 

সাধারণত হাঁসের মাংস আমরা সবাই পছন্দ করে থাকি কিন্তু আমি নিজের কথা বলছি আমি হাঁসের মাংস অত্যন্ত পছন্দ করি। আপনার হাঁসের মাংস রান্না রেসিপি দেখে মনে হয়েছে অন্যরকম টেস্টি হয়েছে। তাছাড়া আপনি হাঁসের মাংস রান্নার রেসিপির প্রত্যেকটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 4 years ago 

আপু এক কথায় অসাধারণ ও ইয়াম্মি একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, যা দেখে জিভে পানি চলে আসলো। প্রতিটা ছবি এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে খুবই মুগ্ধ হলাম। রেসিপিটি দেখতে যেন অসাধারণ খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য অবিরাম।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি মনোযোগ দিয়ে দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।

 4 years ago 

হাঁসের মাংস খেতে আমার ভালো লাগে। বিশেষ করে শীতের সময়। চালের রুটি দিয়ে হাঁসের মাংস সকালের নাস্তায় বেশ ভালো হয়।আপনার রেসিপির কালার টা অনেক সুন্দর এসেছে। উপস্থাপনার বেশ ভালো ছিল। শুভকামনা রইল ধন্যবাদ।

 4 years ago 

জি আপু আমারও বেশ ভালো লাগে চালের গুড়ি রুটি দিয়ে হাঁসের মাংস খেতে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 4 years ago 

হাঁসের মাংসের রেসিপি ওয়াও আমার তো খুবই ফেভারেট মাঝেমধ্যেই প্রস্তুত করে খাওয়া হয় বাড়িতে রেসিপিটি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে ইচ্ছে করছে এখনই তুলে খেয়ে ফেলি খেতেও মনে হয় ভারি সুস্বাদু হবে শুভেচ্ছা রইল আপনার জন্য

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।

 4 years ago 

কি দেখালেন আপু, আপনার তৈরি হাঁসের মাংসের রেসিপি দেখেই পেটের ক্ষুধা যেন দাউদাউ করে জ্বলছে। কারণ এখনো আমার দুপুরের খাওয়া হয়নি আর তার মধ্যেই আপনার এই রেসিপি আমার ক্ষুধাকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। আপনার উপস্থাপনার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

হায় হায় ভাইয়া আপনার পেটের ক্ষুধা বেড়ে গেল সেটা তো জানতাম না। সামনে থাকলে অবশ্যই আপনাকে হাঁসের মাংস খাওয়াতাম। ধন্যবাদ আপনার চমৎকার মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

ওয়াও!! দেখেই তো খেতে ইচ্ছে করছে। হাঁসের মাংস রান্না রেসিপিটি সত্যি অনেক সুন্দর হয়েছে সুন্দর সুন্দর মসলা দিয়ে রেসিপি তৈরি করেছেন দেখতে খুব লোভনীয় লাগছে হাঁসের মাংস একটু ঝাল বেশি হলে খেতে খুবই টেস্টি লাগে রেসিপি সম্পর্কে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপে ধাপে শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

জি ভাইয়া হাঁসের মাংস একটু ঝাল হলে আমার কাছেও ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনার চমৎকার মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

সত্যি বলতে আমি হাঁসের মাংস খাই না তবে আপনার হাঁসের মাংসের রেসিপি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিনা। হাঁসের মাংসের রেসিপি টা বেশ লোভনীয় লাগছে। সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 4 years ago 

জি ভাইয়া একসময় খেয়ে দেখবেন আশাকরি আপনার কাছে ভালো লাগবে।আপনাকে অনেক ধন্যবাদ একটি গঠনমূলক মতামত ব্যক্ত করার জন্য।

 4 years ago 

সত্যি বলতে প্রত্যেকটা ছবি অনেক লোভনীয় ছিল, আপনার ছবিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার উপস্থাপনা বেশি ভালো লেগেছে আমার। আপনি খুব সুন্দর ভাবে এবং গুছিয়ে উপস্থাপন করতে পারেন। আর একটি বিষয়, পোস্ট এর নীচে অবশ্যই আপনি কোন ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করেছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন, ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার উপস্থাপনা নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য এবং ভুলত্রুটি সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

 4 years ago 

আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি যদি নিয়মিত এভাবেই কাজ করে যান তাহলে আপনি একজন ভালো ব্লগার হিসেবে নিজেকে তৈরি পারবেন।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার অনুপ্রেরণা মূলক অভিব্যক্তি শুনে অত্যন্ত আনন্দ লাগছে। আশা করি সব সময় সাপোর্ট করবেন।

 4 years ago 

আপনার হাঁসের মাংস খেয়ে একদম জিভে জল চলে আসলো। হাঁসের মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপির কালার টা এত সুন্দর এসেছে আমার কাছে ইচ্ছে করছে এখনই একটু নিয়ে খেয়ে দেখি। মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছে। এত অসাধারন একটা রেসিপি আমার মধ্যে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য।

 4 years ago 

হাঁসের মাংসের রেসিপি টা দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। হাঁসের মাংস আমার খেতে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করার রেসিপি টা দেখেই আমার খুব লোভ হচ্ছে 😋😋 পুরো রেসিপি টা আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো দেখে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 4 years ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আশা করি সব সময় সাপোর্ট করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37