রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕
আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️
প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে খুব পছন্দ করি। নিজের হাতে ঘরে ব্যবহৃত যেকোনো জিনিস কাগজ দিয়ে বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাইতো যখন তখন রঙিন কাগজ বা সাদা কাগজ নিয়ে বসে যাই মনের মত কিছু তৈরি করতে। আজ বানিয়েছি রঙিন কাগজ দিয়ে একটি ফুল।তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করলাম।

এই ধরনের ফুল বানিয়ে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে ও সাজানো যাবে। এই ধরনের ফুলগুলো বানাতে খুব বেশি সময় ও লাগে না। অল্প সময়ে তৈরি করা যায়।
এখন আমি রঙিন কাগজ দিয়ে বানানো কাগজের ফুলটি বানানো পদ্ধতি ধাপে ধাপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক

20230611_174945.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • পেন্সিল

20230611_174014.jpg

💘 প্রথম ধাপ 💘

  • প্রথমে একটি রঙিন কাগজ বর্গাকৃতি করে চারকোনা কেটে নিলাম।

20230611_174030.jpg

💘দ্বিতীয় ধাপ💘

  • তারপর দুই দিক থেকে ভাজ করে নিলাম।

20230611_174107.jpg

💘 তৃতীয় ধাপ 💘

  • এবার চিকন করে আরো দুই ভাঁজ করে নিলাম।

20230611_174130.jpg

💘 চতুর্থ ধাপ 💘

  • এবার বাড়তি অংশ সমানভাবে কেটে নিলাম।

20230611_174204.jpg

20230611_174216.jpg

💘 পঞ্চম ধাপ 💘

  • এবার পেন্সিল দিয়ে একটি ফুলের ডিজাইন একে নিলাম।

20230611_174716.jpg

💘 ষষ্ঠ ধাপ 💘

  • এবার অঙ্কিত ফুলটি কাঁচি দিয়ে কেটে নিলাম।

20230611_174907.jpg

💘 শেষ ধাপ 💘

  • এবার ফুলটির ছবি তুলে নিলাম।

20230611_174940.jpg

🌺 আশা করি আমার আজকের ফুল টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটা ফুল তৈরি করেছেন আপনি। আপনার তৈরি রঙিন কাগজের ফুল দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়, আর সেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে সব সময়। আপনি অনেক সাবধানতার সাথে এটা কেটেছেন যা দেখেই বুঝতে পারছি। অনেক সুন্দর হয়েছে ভাঁজগুলো খোলার পরে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল বানালে আমার কাছে অনেক ভালো লাগে ।কারণ এই ফুলগুলো দিয়ে ঘর সাজানো যায় খুব সুন্দর ভাবে আর এই ফুলগুলো বানাতে খুব বেশি সময় লাগে না ।
তাই আমি মাঝে মাঝে তৈরি করি।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে।কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। এ ধরনের ফুল গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার কাগজেরফুলটি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের ফুল আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস আমার কাছেও অনেক ভালো লাগে। এই ধরনের ফুল গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই আমি মাঝে মাঝেই এই ফুলগুলো বানাই আর আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটা সময় যখন ছোট ছিলাম তখন রঙিন কাগজের ফুল গুলো ছিড়ার জন্য দাঁড়িয়ে থাকতাম বিয়ের বাড়িতে। সেই কাগজ গুলো ভিজিয়ে যদি হাতে লাগানো হতো তাহলে লাল হয়ে যেত। এমন সুন্দর নকশা টি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। অনেক সুন্দর একটি নকশা শেয়ার করলে রঙ্গিন কাগজ দিয়ে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আগে এই ফুলগুলো দিয়ে বিয়ে বাড়ির স্টেজ সাজানো হতো। আর বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই দাঁড়িয়ে থাকতো ফুলগুলো ছিঁড়ে নিয়ে নেয়ার জন্য। আসলেই সে স্মৃতি খুবই মনে পড়ে ।আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য বেশিরভাগ মানুষকে দেখা যায়, এই ধরনের নকশাগুলো ঘরের দেয়ালে লাগাতে। আর বিভিন্ন রকমের রঙিন কাগজ ব্যবহার করে এগুলো তৈরি করলে দেখতেও ভালো লাগে। কাগজটা বিভিন্নভাবে ভাঁজ করে কলম দিয়ে ডিজাইন অংকন করে আপনি খুব সুন্দর করে ধৈর্য ধরে এটা কেটেছেন। অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনটা।

 3 years ago 

ঘরের সুন্দরী বৃদ্ধি করার জন্য মানুষ কত কিছুই তৈরি করে ।এই ধরনের ফুল গুলো দিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। ঘরের বিভিন্ন কর্নারে এই ফুলগুলো দিয়ে সাজানো যায় ।তাই আমি মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করি।

 3 years ago 

আসলে এই ধরনের ফুলগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আজকে আমি এই ধরনের নকশা ডিজাইন শেয়ার করেছি। একদম কাকতালীয় একটা ব্যাপার। আপনার তৈরি করা কাগজের ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন এই ধরনের ফুলগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। জ্বী আপু আমিও দেখেছি আপনিও এই ধরনের ফুল গুলো বানিয়ে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। সময় পেলে আমি নিজেও রঙিন কাগজ দিয়ে কিছু বানানো চেষ্টা করি। ঠিক বলেছেন ঘরের জিনিসগুলো নিজের হাতে তৈরি করতে পারলে তখন অনেক ভালোই লাগে। সবচেয়ে বড় কথা রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ঘরের দেয়ালে লাগালে খুব সুন্দর লাগে । ছোট বাচ্চারা ফেলে খেলা করার জন্য অনেক পছন্দ করে। ঠিক বলেছেন এই ধরনের ফুলের ডিজাইন গুলো করতে অল্প সময়ের মধ্যে করা যায়। অনেক সুন্দর করে ফুলের ডিজাইন আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আমরা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাজার থেকে বিভিন্ন শোপিস কিনে থাকি।কিন্তু নিজের হাতে তৈরি করা কোন ফুল দিয়ে যদি ঘর সাজাই তাহলে অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তাই আমি নিজের হাতে ফুল বানিয়ে ঘরে সাজানোর চেষ্টা করি।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলটি আমার কাছে খুব ভালো লেগেছে। বেগুনি কালার হওয়ায় এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার হাতে তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে পুরো দিন কাগজ দিয়ে ফুল বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে এই ফুল গুলো বানিয়ে থাকি।

 3 years ago 

রঙিন কাগজ কেটে অতি চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনার এই সুন্দর কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। অবশ্য এভাবে ফুল তৈরি করা আমার জানা ছিল না আপনার পোস্ট এর মাধ্যমেই জানতে পারলাম তাই অনেক খুশি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই সুন্দর কার্যক্রম দেখে আপনার ভালো লেগেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি সব সময় মন্তব্য দিয়ে যাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65282.73
ETH 1887.94
USDT 1.00
SBD 0.39