স্পেশাল চিকেন রোস্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা
আসসালামু আলাইকুম
প্রীতি ও শুভেচ্ছা

আশা করি সবাই ভাল আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্ট নামটি শুনলেই সবার জিভে জল চলে আসে তাই না ।আসলেই তাই ছোট বড় সকলেই কিন্তু চিকেন রোস্ট খেতে খুবই পছন্দ করে।

আমাদের পরিবারে প্রায় সময় চিকেন রোস্ট রান্না করা হয়। আর চিকেন রোস্ট সবচেয়ে বেশি ভালো লাগে পোলাও র সাথে। চিকেন রোস্ট খুব সহজেই ঘরে তৈরি করা যায়। বিশেষ করে বাচ্চারা কিছুদিন পরপরই চিকেন রোস্ট খাওয়ার আবদার করে সকল মায়েদের কাছে।আর তা যদি নিজ হাতে বানিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তাহলে চলুন আজ আমি যেভাবে চিকেন রোস্ট তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর তা দেখে নেয়া যাক।

20221010_214108.jpg

20221010_214102.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • চিকেন
  • আদা পেস্ট
  • রসুন পেস্ট
  • লবণ
  • টক দই
  • পেঁয়াজকুচি
  • আস্ত কাঁচা মরিচ
  • রোস্ট মসলা
  • চিনি ও
  • তেল

20221010_194308.jpg

IMG-20221015-WA0033.jpg

💘 প্রথম ধাপ 💘

  • প্রথমে আমি চিকেনগুলোতে লবণ মাখিয়ে নিলাম।

IMG-20221015-WA0032.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিলাম।

20221010_194707.jpg

20221010_194743.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার গরম তেলে চিকেন গুলো দুই পিঠ হালকা ভেজে নিলাম।

IMG-20221015-WA0030.jpg

IMG-20221015-WA0034.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • সবগুলো চিকেন ভেজে তেল থেকে উঠিয়ে রাখলাম।

IMG-20221015-WA0028.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • এবার একটি পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজকুচি দিয়ে দিলাম।

20221010_194743.jpg

IMG-20221015-WA0029.jpg

💘 ষষ্ঠ ধাপ💘

  • পেঁয়াজ হালকা বাদামী রং হইলে কিছু ভাজা পেঁয়াজ উঠিয়ে রাখলাম তারপর রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম।

IMG-20221015-WA0027.jpg

IMG-20221015-WA0036.jpg

💘 সপ্তম ধাপ💘

  • এবার রোস্টের মসলা ,টক দই,ও চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম।

IMG-20221015-WA0038.jpg

IMG-20221015-WA0037.jpg

💘 অষ্টম ধাপ💘

  • এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম।

IMG-20221015-WA0025.jpg

IMG-20221015-WA0024.jpg

💘 নবম ধাপ💘

  • এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে পাতিল চুলা থেকে নামিয়ে ফেললাম।

IMG-20221015-WA0023.jpg

💘 চূড়ান্ত ধাপ💘

  • এবার চিকেন রোস্ট পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20221010_214139.jpg

20221010_214111.jpg

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 3 years ago 

চিকেন রোস্ট রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আর রোস্ট আমার প্রিয়, তাই এই রেসিপি অনেক বেশি ভালো লেগেছে আমার।

 3 years ago 

ভাইয়া আপনার যেহেতু চিকেন রোস্ট খেতে ইচ্ছে করছে তাহলে চলে আসুন আমাদের বাড়িতে ।আমার রেসিপিটির পরিবেশন আপনার পছন্দ হয়েছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। এভাবে চিকেন রোস্ট রেসিপি তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপির কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল যা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আপনি সম্পূর্ণ রেসিপিটি তৈরি করার পদ্ধতি খুবই সুন্দর ভাবে সবার মাঝে উপস্থাপনা করেছেন। খুবই ভালো লেগেছে আপনার আজকের এই রেসিপিটি আমার কাছে দেখে।

 3 years ago 

আপু আজ আপনাদের মাঝে আমি খুব মজার একটি রেসিপি শেয়ার করেছি চিকেন রোস্ট রেসিপি আমার মনে হয় সবারই পছন্দ । আমার রেসিপি কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে। আসলেই খুব ইয়াম্মি হয়েছে।

 3 years ago 

আপনি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন দেখছি। এভাবেই ঘরে বিভিন্নভাবে রেসিপি তৈরি করে খেতে ভালোই লাগে মাঝে মাঝে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। আপনার আজকের মুরগির রোস্ট রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে এবং খুবই মজা করে খেয়েছেন সবাই মিলে। দেখে ভীষণ ভালোই লাগলো। ‌

 3 years ago 

এ ধরনের রেসিপি, আমার মনে হয় সবারই পছন্দ হবে। চিকেন রোস্ট রেসিপি আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে খেতে। তাই প্রায় সময় আমরা পরিবারের সবাই একসাথে চিকেন রোস্ট খাই। সাথে অবশ্যই পোলাও রাখার চেষ্টা করি।

 3 years ago 

চিকেন দেখেইতো জিভে জল চলে আসলো। আর সেটা যদি চিকেন রোস্ট হয় তাহলে তো আরো খেতে ভালো লাগে। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে মনে হয়। রমজান মাসে এরকম রেসিপি গুলো দেখলে খুব খেতে ইচ্ছে করে। আপনিও চমৎকারভাবে পুরো রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে ভাগ করে নিলেন। এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার তৈরি করা চিকেন রোস্ট দেখে আপনার জিভে জল চলে আসলো। আপনিও চাইলে এভাবে বাসায় চিকেন রোস্ট রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আপু আসলে রমজান মাসে আমরা দিনের বেলা খেতে পারি না তাই রাতে ভালো খাবারগুলো খাওয়ার ইচ্ছে পোষণ করি।

 3 years ago 

বর্তমানে ছোট বাচ্চারা চিকেন রোস্ট খেতে খুবই বেশি পছন্দ করে। যদিও অতীতে চিকেন রোস্ট সম্পর্কে তেমন কারো ধারণাই ছিল না। কিন্তু এখন চিকেন রোস্ট ছাড়া যেন চলেই না। যাই হোক আপু আপনি খুবই সুন্দর একটি রোস্ট তৈরি করেছেন, আপনার রোস্ট তৈরি পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে রোষ্ট তৈরি টা দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এখনকার সব বাচ্চারাই চিকেন রোস্ট খেতে পছন্দ করে। আর আমার কাছে মনে হয় যেন বড়রাও চিকেন রোজ খেতে খুবই পছন্দ করে। কারণ আমি নিজেও চিকেন রোস্ট খেতে ভালোবাসি। আর তাই প্রায় সময় চিকেন রোস্ট বানিয়ে পরিবারের সবাই একসাথে ভাগাভাগি করে খাই খুবই মজা হয়।

 3 years ago 

চিকেন রোস্ট খাওয়ার লোভ একবার লেগে গেলে বার বার খেতে মন চায় হাহা। যাইহোক রেসিপিটা অত্যান্ত ভালো ছিল। বিশেষ করে আপনার সাবলীল উপস্থাপনায় প্রানবন্ত হয়েছে আপনার এই পোস্ট।

 3 years ago 

একদম ঠিক বলেছেন চিকেন রোস্ট খাওয়ার একবারও খেলে বারবার খেতে মন চায়। যারা এই রেসিপিটি একবার খেয়েছে তারাই আবার খেতে মন চায়। আমি আপনাদের মাঝে এই রেসিপিটি উপস্থাপন করেছি।

 3 years ago 

ঠিক বলেছেন আপু পোলাও এর সাথে চিকেন রোস্ট অনেক মজা লাগে। তাছাড়া দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে। একদম লোভ লাগিয়ে দিলেন আপু 😋

 3 years ago 

পোলাওর সাথে চিকেন রোস্ট না হলে যেন খাওয়ার মজাই পাওয়া যায় না ।আর আমার তৈরি করা চিকেন রোস্ট রেসিপিটি খুবই মজা হয়েছিল। পরিবারের সবাই পছন্দ করেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমার বাচ্চারাও কয়েকদিন পরপর চিকেন রোস্ট খাওয়ার জন্য বায়না শুরু করে। তাছাড়া রোস্ট পোলাওয়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আপনার আজকের রোস্ট দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছিল। একেবারে বিয়ে বাড়ির রোস্টের মত লাগছে দেখতে। রোজার মধ্যে দেখেইতো লোভ লেগে গেল।

 3 years ago 

আপু আপনি ঠিক বলেছেন বাচ্চারা চিকেন রোস্ট খেতে বেশি পছন্দ করে ।আর আপনার বাচ্চারাও দেখছি চিকেন রোস্ট খাওয়ার জন্য কয়েকদিন পরেই বায়না শুরু করে। আর পোলাওর সঙ্গে চিকেন রোস্ট খাওয়া কিন্তু মজাই আলাদা।

 3 years ago 

রোজার দিন এমন মজাদার রেসিপি শেয়ার করা ঠিক না আপু। চিকেন রোস্ট আমার খুব পছন্দের একটি খাবার। তাই লোভ সামলাতে পারছি না। যাইহোক আপনার রেসিপিটা এককথায় দুর্দান্ত হয়েছে। কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে ইয়াম্মি হয়েছে। ধাপে ধাপে এত লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রোজার দিন দিনের বেলা খেতে না পারলে কি হয়েছে রাতের বেলায় মজার মজার খাবার খেতে খুব ভালো লাগে। তাইতো আমি চমৎকার রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও চাইলে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63964.42
ETH 1857.01
USDT 1.00
SBD 0.39