প্রাণ থাকিলে প্রাণী হওয়া যায় কিন্তু মনুষত্ব না থাকিলে মানুষ হওয়া যায় না

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি। আমার আজকের জেনারেল রাইটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় কিন্তু মনুষত্ব না থাকলে মানুষ হওয়া যায় না।

আসলে বর্তমান পৃথিবীতে আমাদের চোখে যত মানুষ আমরা দেখছি তারা কি সবাই আসলে আদৌ মানুষ! আমার তো তাই মনে হয় না কারণ আমার চারপাশে শুধু মানুষ নামের প্রাণীগুলোকেই দেখছি।। আমার এই কথাটি বলার কারণ হচ্ছে বর্তমান সময়ে খুব কম মানুষের মধ্যেই মনুষত্ববোধ দেখছি। মানুষ এখন শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। যখনই অন্য কারো উপকার করার কথা চলে আসে তখনই মানুষ পিছুটান দেখায়। কারো বিপদ দেখলে মানুষ কিভাবে তা পাশ কাটিয়ে চলে আসতে পারবে সেই চেষ্টাই করে।কেননা মানুষের ভেতরে এখন আর মনুষত্ববোধ নেই। যদি পৃথিবীর প্রতিটি মানুষের ভিতরে মনুষত্ববোধ থাকতো তাহলে এই অসম পৃথিবী থাকত না।

pexels-ron-lach-10473519.jpg
উৎস

দিন দিন যত বয়স বাড়ছে ততই চারপাশের কঠিন পরিস্থিতি গুলোর সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। চারপাশের পরিস্থিতি দেখে আমি যতটুকু বুঝেছি সরল সহজ মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই কঠিন। যারা কথার প্যাঁচ জানে না। অন্যের প্রতি সহানুভূতি ভালোবাসা সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করে তারাই পদে পদে ঠকে।কিন্তু যে মানুষটা এই সৌহার্দ্যপূর্ণ কাজ করে ঠকে যায় আমি বলব দিনশেষে তারাই বিজয়ী।কারণ এই ঠকে যাওয়ার মধ্যেও কিছু তৃপ্তি আছে। কারো সহযোগিতা করলে তা যদি মানুষের চোখে ধরা না খায় অন্তত সৃষ্টিকর্তার চোখে তো দেখা যাচ্ছে।তাছাড়া অন্তত নিজের বিবেকের কাছে তো ধরা দিচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় আমি যদি কারো সাথে কোন অন্যায় করি তার জন্য আমি আমার বিবেকের কাছে লজ্জা পাই।থাকতো সেটা ভিন্ন কোন মানুষ। কিন্তু আবার অবাক হই যাদেরকে আমরা সহানুভূতি দেখিয়ে চলি তাদের কাছ থেকেই মাঝে মাঝে এমন সব আঘাত পাওয়া যায় ভাবতেই কষ্ট লাগে। তবুও আমি মনে করি যার ভেতরে মনুষত্ববোধ আছে সে অন্যের কাছের মানুষদের কাছ থেকে পাওয়া সকল ঘৃণা পাশ কাটিয়ে আবার সেই মনুষত্ববোধ টাকেই জাগ্রত করে তোলার চেষ্টা করে। আমি ঐ সকল মানুষের দলে যারা শুধুমাত্র প্রাণী নয় বরং প্রাণ ও মনুষত্ববোধ দুটো নিয়েই বেঁচে আছে। দিনশেষে আমরা মনুষ্যত্ববোধহীন মানুষদের সাথেই চলতে হয় এটাই হয়তো নিয়ম।

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের সাথে তাল মিলিয়ে চলতে পারলেই কেবল ভালো তালের থেকে একটু বেতাল হলেই তাদের আসল রূপ প্রকাশ পায়। তখন আর তারা ফিরেও তাকায় না আপন মানুষের দিকে। কিন্তু তারা ভেবে দেখে না, আদৌ কি তারা ভালো কাজ করছে। ভেতরে যদি মনুষত্ববোধ থাকে তবে নিজের ভুল ত্রুটিগুলো দেখে সেগুলো শুধরে নিতে চেষ্টা করবে ওই সকল মানুষ। কিন্তু যারা নিজের ভুল দেখতে পায় না এবং অন্যেরা দেখিয়ে দেওয়ার পরেও সেটার তোয়াক্কা করে না তাদের ভিতরে আর যাই থাকুক মনুষত্ববোধ নেই। তাই আমি মনে করি প্রাণ থাকিলেই প্রাণী হওয়া যায় কিন্তু মনুষত্ববোধ না থাকলে মানুষ হওয়া যায় না।

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

একদম বাস্তব কথা বলেছেন আপু।প্রাণ থাকিলে প্রাণী হওয়া যায় কিন্তু মনুষত্ব না থাকিলে মানুষ হওয়া যায় না। সত্যি বলতে বর্তমানে প্রাণীর অভাব নেই, আর মানুষের অভাব নেই। শুধু অবাক প্রকৃত মানুষের। ভালো লাগলো আপনার পোস্টটি ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু এটা খুবই সত্য কথা যে প্রাণ থাকিলে প্রাণী হওয়া যায় কিন্তু মনুষত্ব না থাকলে আসল মানুষ হওয়া যায় না। আর এই পৃথিবীতে আসল মানুষের খুবই অভাব।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু। প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় কিন্তু মনুষত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। বর্তমানে মানুষ বহুরূপী। অবস্থা বুঝে রুপ পরিবর্তন করেন।

 3 years ago 

আসলে আমাদের চারপাশে যত মানুষই আছে কাউকেই ভালোভাবে বিশ্বাস করা যায় না ।কেননা সময়ের সাথে সাথে মানুষের রূপ বদলে যায়। তাই কেন যেন কাউকে আপন মনে হয় না।

 3 years ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি বলেছেন আপু প্রাণ থাকলেই প্রাণী হওয়ার যায় কিন্তু মনুষত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। সত্যি আপু কিছু মানুষের সাথে তাল না মিলিয়ে বেতাল হলেই বুঝা যায় তাদের আসল চেহারা।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 3 years ago 

সত্যি কথা বলতে কি মনুষ্যত্ব বউ দেখুন প্রায় উঠে গেছে। মানুষ এখন আর অন্যের চিন্তা করে না শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মানুষ অনেক ক্ষতি করতে পারে অন্যের। যাই হোক ধন্যবাদ আপনাকে পোস্ট মন্তব্য করার জন্য।

 3 years ago 

একদম সত্যি কথা বলেছেন প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। আসলে এ পৃথিবীতে প্রকৃত মানুষ চেনা বড় কঠিন। বর্তমান সময়ে প্রকৃত মানুষের বড়ই অভাব। আপনি মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারলে সব ঠিক আছে একটু বেতাল হলে তার আসল রূপ দেখতে পাবেন। আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই মানুষ চেনা বড় দায়। মানুষের যে কত রূপ সেটি মাত্র স্বার্থে আঘাত লাগলেই বোঝা যায়। মনুষত্ববোধ উঠে গেছে মানুষের হৃদয় থেকে। তাই ওই ধরনের মনুষ্যত্বহীন মানুষকে আমি অপছন্দ করি। আপনি কি অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38