আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা
আসসালামু আলাইকুম
প্রীতি ও শুভেচ্ছা
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোষ্টটি হচ্ছে একটি টেবিল ল্যাম্প এর মান্ডালা আর্ট।
আমার কাছে মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। আমাদের কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর মান্ডালা আর্ট করে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের মান্ডাল আর্ট করে শেয়ার করতাম। কিছুদিন ধরে ব্যস্ত থাকার কারণে বেশি করতে পারছি না। কয়েকদিন আগে মান্ডালা আর্ট টি করি। আর তাই একটি টেবিল ল্যাম্প এর মান্ডালা আর্ট করলাম। তাহলে চলুন আমার মান্ডালা আর্ট টি দেখে নেয়া যাক।


- সাদা কাগজ
- পেন্সিল
- সাইন পেন

- প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি ল্যাম্প তৈরি করার জন্য এর নিচের অংশ গোল করে এঁকে দিলাম।

- এবার টেবিল ল্যাম্প টি কালো করে নিলাম।


- এবার মাঝখানে তারের অংশ আঁকাবাঁকা করে ডিজাইন করে নিলাম।


- এভাবে ল্যাম্পের উপরের অংশ আঁকাবাঁকা করে শেষ করলাম।

- এবার টেবিল ল্যাম্প টির নিচের অংশ বিভিন্ন ফুল দিয়ে অঙ্কন করে নিলাম।


- এবার সম্পূর্ণ ল্যাম্পটি অংকন শেষ করে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।


🌺 আশা করি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
মান্ডালা চিত্র সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে টেবিল ল্যাম্পের মান্ডালা চিত্র প্রস্তুত করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।। একটি চিত্রের মাঝে অনেকগুলো ছোট ছোট নকশায় কারু কাজ করা এক কথায় অসাধারণ।।
ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি একটি টেবিল ল্যাম্পের চিত্র প্রস্তুত করেছি। আশা করি আমার ম্যান্ডেলা আর্ট টি আপনার ভালো লেগেছে ধন্যবাদ।
আপনার টেবল ল্যাম্পের ম্যান্ডালাটি অনেক সুন্দর হয়েছে। আর থাম্বনেইল এর ছবি তোলার স্টাইলটিও বেশ ইউনিক। ধন্যবাদ আপু সুন্দর ম্যান্ডালাটি শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যেকোনো ছবি তোলার ইউনিক স্টাইল আমার কাছে তো ভালো লাগে তাই চেষ্টা করি। আপনি কি অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রদান করার জন্য।
আপনার প্রতিভা দিয়ে সুন্দর ভাবে টেবিল ল্যাম্পের ম্যান্ডেলা চিত্র প্রস্তুত করেছেন। দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে।ম্যান্ডেলা চিত্রের মাঝে অনেকগুলো ছোট ছোট নকশার কাজটা সৌন্দর্যতা বৃদ্ধি করেছে দ্বিগুণ।
ধন্যবাদ আপনাকে সুন্দর ম্যান্ডেলা চিত্রটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলে আমার প্রতিভা কতটুকু আছে আমি জানিনা তবে চেষ্টা করেই ভালো কিছু উপহার দেয়ার জন্য ।আর মেন্ডেলা আর্ট এমনিতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট নকশাগুলো সময় নিয়ে করার চেষ্টা করেছি তাই হয়তো ভালো লেগেছে।
আপু আপনি ভিন্ন রকম ভাবে একটি টেবিল ল্যাম্প এর ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ গুলো করতে অনেক সময় এবং ধৈর্য সহকারে করতে হয়। ভালো ছিলো আপু। ধন্যবাদ আপনাকে।
আসলে আমার কাছে মেন্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। তাই আমি যেকোনো সময় নতুন নতুন মেন্ডেলা আর্ট নিয়ে হাজির হই আপনাদের মাঝে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।
খুবই সুন্দর হয়েছে তো আপনার ম্যান্ডেলা আর্ট টা। টেবিল ল্যাম্পের ম্যান্ডেলা আর্ট তো অসম্ভব সুন্দর হয়েছে। আমি এরকম আর্ট গুলো করতে যত পছন্দ করি আর্ট গুলো দেখতেও তেমনি আমার কাছে ভীষণ ভালো লাগে। খুবই নিখুঁত একটা কাজের মাধ্যমে এটি করেছেন আপনি যা দেখে ভীষণ ভালো লেগেছে। সত্যিই আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হচ্ছে।
আমার কাছে মেন্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে ।আমাদেরকে কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট উপহার দেয়। তাই আমিও মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু উপহার দেয়ার জন্য ।সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।
এরকম দক্ষতা মূলক কাজগুলো দেখলে আমার কাছে এমনিতেই খুবই ভালো লাগে। এভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক কিছুই তৈরি করা যায় এবং অঙ্কন করা যায়। আপনি টেবিল ল্যাম্পের খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আসলে এরকম ছোট ছোট কাজগুলো যদি সময় দিয়ে করা হয় তাহলে তা শেষে দেখতে ভীষণ ভালো লাগে। ধৈর্য নিয়ে যে কোন কাজ করলে তা অসম্ভব সুন্দর হয়। যাই হোক আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হচ্ছে।
আসলে আপু দক্ষতা কতটুকু আছে আমি জানিনা তবে চেষ্টা করি দক্ষতার সাথে কোন কিছু কাজ সম্পন্ন করার জন্য। তাইতো একটি টেবিল ল্যাম্পের ম্যান্ডেলা আর্ট করে আপনাদের মাঝে উপহার দিয়েছি। ঠিক বলেছেন ছোট ছোট কাজগুলো করতে অনেক সময় লাগে।
আপু আপনি তো দারুন আর্ট করেন।টেবিল ল্যাম্পের একটি অসাধারণ ম্যান্ডেলা আর্ট আপনি শেয়ার করেছেন।দেখে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি।আর্ট এর প্রক্রিয়া খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।এজন্য ধন্যবাদ আপু আপনাকে।
আমার কাছে মেন্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। তাই সময় পেলে আমি মেন্ডেলা আর্ট করার চেষ্টা করি। যদিও এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগে। তবু চেষ্টা করি আপনাদের মাঝে উপহার দেয়ার জন্য।