রুই মাছ দিয়ে ধুন্দল রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুয়ালাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে ধুন্দুল এর মজার রেসিপি।
  • ধুন্দল এমন একটি সবজি যা সবারই পছন্দ। আমার কাছে ধুন্দল খেতে খুবই মজা লাগে। আর নিজেদের গাছ থেকে পেড়ে রান্না করলে তো খাওয়ার মজা দ্বিগুণ বেড়ে যায়। রুই মাছ এমনিতেই আমার অনেক পছন্দের একটি মাছ। রুই মাছ দিয়ে ধুন্দল সাথে আলু দিয়ে রান্না করলে আমার মনে হয় ছোট বড় সবাই খেতে পছন্দ করবে।ধুন্দলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন।তাই আমি মনে করি মাঝে মাঝে এই ধরনের সবজিগুলো সবারই খাওয়া উচিত। তাহলে চলুন আবার আজকের রেসিপিটি দেখে নেয়া যাক।

GridArt_20230217_165711618.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • ধুন্দল
  • আলু
  • রুই মাছ
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • রসুন বাটা
  • টমেটো কুচি
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • লবণ
  • তেল

GridArt_20230217_165742821.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ কুচিয়ে দিয়ে দিলাম।

GridArt_20230217_165917848.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার পাতিলের সবগুলো মসলা ও টমেটো কুচি দিয়ে দিলাম।

GridArt_20230217_170043427.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার রুই মাছ দিয়ে মাছ কষিয়ে নিলাম।

GridArt_20230217_170129043.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • মাছ কষানো হলে মাছ উঠিয়ে পাতিলে ধুন্দল ও আলু দিয়ে দিলাম।

GridArt_20230217_170208653.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • ধুন্দুল কষানো হলে এর উপর মাছ কষানো দিয়ে কিছু পানি দিয়ে দিলাম।

GridArt_20230217_170252165.jpg

💘 ষষ্ঠ ধাপ💘

  • রান্না হয়ে গেলে পাতিল চুলা থেকে নামিয়ে ফেললাম।

GridArt_20230217_170322407.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার পরিবেশন করে ছবি তুলে নিলাম।

GridArt_20230217_165711618.jpg

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন আপু ধুন্দল এমন একটি সবজি যা যে কোন ভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে অনেক ভালো লাগে আমারও খুব ফেভারিট।।
রুই মাছের মজাদার একটি রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার হবে খেতে।।

 3 years ago 

আমার অনেক প্রিয় একটি সবজি। গ্রীষ্মকালে খুবই ভালো দামে পাওয়া যায়। আর মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে খুবই মজা লাগে।

 3 years ago 

নিজেদের গাছের যেকোনো সবজি দিয়ে রান্না করা তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে আর খেয়েও অনেক তৃপ্তি পাওয়া যায়। ধুন্দল খেতে আমারও খুব ভালো লাগে এর স্বাদ একটু মিষ্টি মিষ্টি তাই ভাজি করে খেলে বেশি মজা লাগে।আপু ধুন্দল দিয়ে মাছের রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে।অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু নিজেদের গাছের যেকোন সবজি দিয়ে রান্না করার তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে। ধুন্দল কিন্তু সবার কাছে খুবই ভালো লাগে। ধুন্দল দিয়ে মাছের রেসিপিটি আসলেই অনেক মজা হয়েছিল।

 3 years ago 

নিজের গাছ থেকে যে কোন সবজি খেতে বেশ দারুন লাগে।আপনি বেশ মজা করে ধুন্দল দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

আমার কাছেও খুবই ভালো লাগে নিজের কাছ থেকে নিয়ে নেয়া যে কোন সবজি রান্না করে খেতে। রুই মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই ধুন্দল দিয়ে আমি রান্না করেছি খুব মজা হয়েছিল।

 3 years ago 

নিজেদের গাছের যেকোন সবজি খাওয়ার মজাটাই আলাদা। ধুন্দল আমার খুবই পছন্দের সবজি। চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে মাছ কষিয়ে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধুন্দল আমাকে অনেক পছন্দের সবজি কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে কখনো রান্না করে খাইনি। আপনি যেহেতু বলছেন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে তাহলে আমিও একসময় চেষ্টা করে দেখব।

 3 years ago 

রুই মাছ খেতে এমনিতেই অনেক ভালো লাগে। সেটা যদি আবার কোন সবজি দিয়ে ঝোল করা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনি ধুন্দল দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রুই মাছ আমার অনেক পছন্দের মাছ। আমিও বিভিন্ন সবজি দিয়ে মাঝে মাঝে রুই মাছ রান্না করে খাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

রুই মাছ দিয়ে ধুন্দল রান্নার রেসিপির কালারটা খুব সুন্দর হয়েছে আপু। ধুন্দুল আমার খুব পছন্দ, আর আপনি নিজেদের গাছ থেকে ধুন্দুল পেড়ে রান্না করেছেন,তাহলে তো খেতে বেশি সুস্বাদু লেগেছিল। সবমিলিয়ে আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

রুই মাছ দিয়ে ধন্য রান্নার রেসিপি কালারটি আপনার পছন্দ হয়েছে তাই আমার কাছে খুবই ভালো লাগছে। ঠিক বলেছেন নিজেদের গাছ থেকে পেড়ে খাওয়া যে কোন সবজি আসলেই মজা লাগে।

 3 years ago 

রুই মাছ আমার অনেক পছন্দ। আর ধুন্দলও আমার খুব পছন্দ। আর আপনি দুইটাকে একসাথে উপস্থাপন করেছেন। দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার মত আমারও রুই মাছ অনেক পছন্দ সেই সাথে ধুন্দুল অনেক ভালো লাগে। জি আপু আমি দুটি পছন্দের খাবার একসাথে শেয়ার করেছি।
ধন্যবাদ পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38