মজাদার ঢেঁড়স ভাজি রেসিপি //১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুয়ালাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং আজকের রেসিপিটি হচ্ছে ঢেঁড়স ভাজি রেসিপি। ঢেঁড়স আমার অনেক প্রিয়। ঢেঁড়স ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন। ঢেড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু গঠন করে এবং ব্রণের সমস্যা দূর করে। তাছাড়াও এজমা প্রতিরোধে ঢেঁড়স এর ভূমিকা অপরিসীম। আর তাই আমাদের সবারই মাঝেমাঝে ঢেঁড়স রান্না করে অথবা ভাজি করে খাওয়া উচিত। রান্না করে খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। এর পিচ্ছিল ভাব সবচেয়ে বেশি মজা লাগে। রান্না করার পর ঢেঁড়স ধরলেই হাত যেন পিছলে চলে যায়। আর ভাজি করে গরম ভাত দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। আজ আমি ঢেঁড়স ভাজি করে খেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই। তাহলে চলুন ঢেঁড়স ভাজি দেখে নেয়া যাক।

20220714_125938.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • ঢেঁড়স
  • পেঁয়াজ কুচি
  • কাচা মরিচ কুচি
  • হলুদের গুঁড়ো
  • রসুন বাটা
  • লবণ
  • তেল

20220714_113159.jpg

20220714_113204.jpg

center>

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

20220714_113652.jpg

20220714_115324.jpg

center>

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার সবগুলো মসলা দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম।

20220714_115518.jpg

20220714_115644_001.jpg

center>

💘 তৃতীয় ধাপ💘

  • এবার ঢেঁড়স কুচি দিয়ে নাড়তে থাকলাম।

20220714_120156.jpg

20220714_120625.jpg

center>

💘 চতুর্থ ধাপ💘

  • এবার ঢাকনা দিয়ে চুলের আগুন মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করলাম।

20220714_120646.jpg

center>

💘 পঞ্চম ধাপ💘

  • এবার ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিলাম।

20220714_123552.jpg

center>

💘 শেষ ধাপ💘

  • এবার ঢেঁড়স ভাজি পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20220714_125933.jpg

20220714_125941.jpg

center>

💘 আশা করি আমার আজকের ঢেঁড়স ভাজি রেসিপিটি আপনাদের সবার পছন্দ হবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 💘

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 4 years ago 

খুবই মজাদার একটি ঢেঁড়স ভাজি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ঢেঁড়স ভাজি আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। মজাদার এই ধরনের ভাজি রেসিপি আমাদের মাঝে চমৎকারভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ঢেঁড়স ভাজি আমার অনেক পছন্দ। আমি মাঝে মাঝে করে খাই গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনি একদমই ঠিক বলেছেন মজাদার ঢেঁড়স ভাজি রেসিপি আসলেই খুব মজা হয়ে থাকে। এ ধরনের চমৎকার রেসিপি গুলো দেখলে খুবই ভালো লাগে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

একদম ঠিক বলেছেন ঢেঁড়স ভাজি আসলেই অনেক মজার একটি রেসিপি। আমার কাছে কিন্তু এই ধরনের রেসিপি অনেক ভালো লাগে। বিশেষ করে উপকারিতা জানলে আরো বেশি খেতে ইচ্ছে করে।

 4 years ago 

আপনি খুব সুন্দর করে মজাদার ঢেঁড়স ভাজি রেসিপি করেছেন। এটি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ভাজি রেসিপিটি আমার অনেক পছন্দ আমি নিজেও ঢেঁড়স বাজে খেতে এবং রান্না করতে খুব পছন্দ করি। আমাদের পরিবারের সবারই এটি পছন্দের রেসিপি।

 4 years ago 

ঢেঁড়স ভাজি আমার অনেক প্রিয় একটি আইটেম। আমার কাছে গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি খেতে অনেক অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ঢেঁড়স ভাজি রেসিপি তৈরির কৌশল শেয়ার করেছেন।

 4 years ago 

আপনি ঠিক বলেছেন ভেড়ার ভাজি গরম গরম ভাত দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। আর ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন তাই সবারই খাওয়া উচিত।

 4 years ago 

আজকে ঢেড়স ভাজি দেখতে মনে হচ্ছে খেতে খুবই মজার। আসলে ঢেঁড়স ভাজি আমার অনেক পছন্দের। একটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 years ago 

গরম গরম ভাত দিয়ে ভাজি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে গরমকালে এই রেসিপিটি সবারই পছন্দ এবং খুবই দ্রুত তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37