ডিম দিয়ে লাউ ভাজির মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামু আলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ।আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে লাউ ভাজির মজাদার রেসিপি। শীতকালে লাউ সবজিটি সবাই খেতে পছন্দ করে। লাউ ভাজি করে এমনকি রান্না করে দু ভাবেই খাওয়া যায় একেকটার মজা এক এক রকম।
  • তবে লাউ ভাজির ক্ষেত্রে সাথে যদি ডিম দেয়া হয় তাহলে খেতে বেশি মজা লাগে। দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটির মজাই আলাদা। তাই আমার পছন্দের রেসিপিটি আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আসলাম। ডিম এবং সাথে যদি টমেটো কুচি দেওয়া হয় তাহলে মজা আরও বেশি বেড়ে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটি দেখে নেয়া যাক।

20221231_142222.jpg

20221231_142240.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • লাউ
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • ডিম
  • টমেটো কুচি
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুড়ো
  • লবণ
  • তেল

20221231_102746.jpg

20221208_111756.jpg

20221231_103153.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে দিলাম।

20221231_102626.jpg

20221231_102719.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম।

20221231_102854.jpg

20221231_102911.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার টমেটো কুচি দিয়ে তারপর ডিম ভেঙ্গে নেড়ে নিলাম।

20221231_102943.jpg

20221231_103351.jpg

20221231_103407.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এবার এর উপর লাউ কুচি দিয়ে নাড়তে থাকলাম।

20221231_103450.jpg

20221231_103601.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • তেলের উপর আস্তে আস্তে নিয়ে নরম করে নিলাম।

20221231_104609.jpg

💘 ষষ্ঠ ধাপ💘

  • এবার ধনিয়া পাতা দিয়ে পাতিল চুলা থেকে নামিয়ে ফেললাম।

20221231_105650.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার লাউ ভাজি পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20221231_142246.jpg

20221231_142238.jpg

🌺 আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 4 years ago 

আপনি দারুণ ইউনিক একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। লাউ ও ডিম তো আছে তার সাথে আবার টমেটো দেখছি দিয়েছেন। রেসিপিটা দেখে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। দেখে মনে হচ্ছে খেতেও বেশি সুস্বাদু লাগবে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর ইউনিক রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

ডিম দিয়ে লাউ ভাজি করা যায় জানা ছিল না। আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি একদিন এই রেসিপি বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

লাউ চিংড়ি এবং লাউ ভাজি খেয়েছি। তবে ডিম দিয়ে এভাবে কখনো লাউ ভাজি করে খাওয়া হয়নি। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব।
ধন্যবাদ আপনাকে সুস্বাদু আমাদের মাঝে শেয়ার করার জন্য । শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আজকে হয়তোবা প্রথম দেখছি এমন রেসিপি। কারণ লাউ সব সময় রান্না করে খেয়েছি। কিন্তু কখনো এভাবে ডিম দিয়ে ভাজি করে খাওয়া হয়নি। ইউনিক রেসিপি গুলো দেখতেও ভালো লাগে। আর দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমি তো প্রথমে রেসিপির দিকে তাকিয়ে ভেবেছিলাম পেঁপে ভাজি করেছেন।

 4 years ago 

বর্তমান সময়ে গ্রামে দেশী কচি লাউয়ের ভাজি সত্যি অনেক সুস্বাদু ৷ তবে কখনো ডিম দিয়ে খাওয়া হয় নি ৷ আপনি দেখছি ডিম,টমেটো দিয়ে কি সুন্দর করে রেসিপি করলেন ৷ আসলে এই শীতের সময়ে ভাজি তরকারি খেতে অনেক ভালো লাগে ৷
ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসেপি তুলো ধরার জন্য ৷

 4 years ago 

ডিম দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলেই খেতে ভালো লাগে। তবে লাউ দিয়ে কখনো ডিম রান্না করে খাওয়া হয়নি। মনে হচ্ছে এই ভাজি খেতে বেশ মজার হয়েছিল। সত্যি আপু দুপুর বেলায় গরম ভাতের সাথে খেতে দারুন লাগবে। আমি একদিন অবশ্যই এই রেসিপি তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

 4 years ago 

ডিম দিয়ে ও টমেটো দিয়ে এভাবে লাউ ভাজি কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে সত্যি দুপুর বেলা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে। আর ডিম দিয়ে যে কোন জিনিস রান্না করলে খেতে বেশ মজার হয় সঙ্গে আবার ধনিয়া পাতা টমেটো দিয়েছেন তাহলে তো এটি খুবই সুস্বাদু হওয়ার কথা ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। ডিম দিয়ে লাউ ভাজির মজাদার রেসিপি খেতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভ আর সামলাতে পারছি না। আপনার রেসিপির কালার টা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনি ডিম দিয়ে লাউ ভাজি করেছেন সাথে অনেকগুলো উপকরণ মিক্স করেছেন দেখতে অনেক ইয়াম্মি দেখাচ্ছে।এই ধরনের লাউ ভাজি গুলো গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে আমার অনেক ভালো লাগে।আমি তো প্রায় সময়ই এভাবে ডিম আর লাউ দিয়ে বিভিন্ন ভাবে ভাজি করি। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37