You are viewing a single comment's thread from:

RE: চুলে পাক ধরছে!

in আমার বাংলা ব্লগ2 years ago

আমরা আসলে ব্যস্ততার কারণে বাবা মায়ের প্রতি সেভাবে খেয়াল রাখতে পারি না। হয়তো তাদের বয়সের পরিবর্তনটাও বুঝতে পারিনা। সত্যি আপু কয়েকদিন আগে আমি যখন বাসায় গিয়েছিলাম তখন হঠাৎ করে দেখলাম আমার মায়ের কয়েকটা চুলে পাক ধরেছে। এই বিষয়টা সত্যি আমার কাছে অন্য রকমের লেগেছে। মনে হয়েছে সময়ের সাথে সাথে তারাও আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। আমরা চাইলেও তাদেরকে আর ধরে রাখতে পারবো না। এখন হয়তো তাদের সাথে গল্প করার সময় হয় না। কিন্তু কোন একটা সময় আসবে যখন তাদের কথা মনে করে ঘন্টার পর ঘন্টা চোখের পানি ফেলবো আমরা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38