You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯১
সময়ের বেড়াজালে
ভালোবাসা রং বদলায়
সময় বদলে গেছে, বদলে গেছে
ভালোবাসার সেই রূপ।
তোমার এই বদলে যাওয়া,
আমার আহত হৃদয় নিশ্চুপ।
তোমার হাতটি ধরে প্রিয়,
বহু পথ পাড়ি দেওয়ার ইচ্ছে গুলো
আজ বড্ড আঁধারে ভরা।
ভালোবাসার রঙিন দেয়াল
আজ আঁধার কালো,
নিভে গেছে সব ভরসার আলো
তবুও বেসে যাব তারে ভালো।