You are viewing a single comment's thread from:

RE: খাবারে রুচি ফিরিয়ে দিল একটুখানি আমের আচার

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু আপনার পরিবারের সবার উপর দিয়ে অনেক ধকল গেছে বুঝতে পারছি। একবার বাচ্চারা অসুস্থ হলো এরপর আপনি অসুস্থ হয়েছেন জেনে খারাপ লাগছে আপু। আসলে রান্না করার মত অন্য কেউ বাসায় না থাকলে অসুস্থতার সময়গুলোতে ভীষণ অসহায় লাগে। টুকটাক কিছু হলেও তো রান্না করতে হয়। যাইহোক ভাইয়া আপনার জন্য আচার কিনে এনেছিলেন আর সেই আচার দিয়ে ভাত খেয়েছেন জেনে ভালো লাগলো। ডালের সাথে আচার খেতে সত্যি ভালো লাগে। আমের সাথে অন্য ফল দেওয়ার কারনে হয়তো আপনার কাছে একটু খারাপ লেগেছে। কি আর করার সব কিছু তো আর নিজের হাতে তৈরি করা আচারের মত পারফেক্ট হয় না। আপু আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65021.47
ETH 1877.10
USDT 1.00
SBD 0.38