You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২: পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ2 years ago

'কারাগার' ওয়েব সিরিজের সিজন ২ এর দ্বিতীয় পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। এই ওয়েব সিরিজের কয়েকটি পর্ব আমিও দেখেছিলাম। এছাড়া চঞ্চল চৌধুরী খুবই জনপ্রিয় একজন অভিনয়শিল্পী। উনার প্রত্যেকটি অভিনয় একেবারে দুর্দান্ত হয়। আর কারাগার ওয়েব সিরিজটিতে তিনি দারুণ অভিনয় করেছেন। গত পর্বে আমরা দেখেছি মাহা জেলারের বাসায় যায়। আর অন্যদিকে মাহা মোস্তাক সাহেবকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছিল। কারণ তিনি তো সাংকেতিক চিহ্ন বোঝেনা। অন্যদিকে ডেভিল কিভাবে প্লান করে সেখানে এসেছিল সেই বিষয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। ডেভিল কানাডায় বড় হয়েছে। আর বাংলাদেশে এসে তার মাকে খোঁজার চেষ্টা করে। সিস্টারের সাহায্যে এই কাজটি করার চেষ্টা করে। কিন্তু তার চেষ্টা বৃথা হয়ে যায়। তাই তো জেলে যাওয়ার প্লান করে ফেলে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38