You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৩৫
জীবন সমুদ্রে নেমেছি আমি
পাড়ি দিতে ভুলের পাহাড়
ভুলগুলো সব শুধরে নিতে
হেরে গেছি বারবার।
ব্যর্থতার হাসি মুখে
চোখের কোনে জল
জীবন যেন বৃথা আমার
স্বপ্নগুলো নিস্ফল।
ব্যর্থতার মাঝেও প্রিয়
বাঁচতে চাই এই ভুবনে
চলনা নতুন স্বপ্নে জীবন সাজাই
প্রিয় আমরা দুজনে।