RE: টি২০ তে ইন্ডিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলো
ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচ সত্যি দারুন ছিল। আর এই ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু দুই দল ভালো খেলে তাই তাদের লড়াইটা অনেক বেশি হয়েছে। যেহেতু এখন অনেকটাই ঠান্ডা পড়েছে তাই তো বেশ সমস্যায় পড়তে হয়েছে তাদের। বল ভিজে গেলে খুব স্লো পাস হয়। ভারত টিম প্রথম দিকে ভালো খেললেও মাঝখানে এলোমেলো করে ফেলেছিল। ঋতুরাজও খুব একটা ভালো খেলতে পারেনি। কিন্তু শেষের দিকে এসে রিঙ্কু সত্যিই একেবারে খেলার চিত্র বদলে দিয়েছিল। তার পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছিল। শেষ পর্যায়ে এসে এত ভালো পারফরমেন্স সত্যিই ভাবা যায় না। রিঙ্কু তার নিজের পারফরমেন্সে এগিয়ে গেছে ও ১৫০ ক্রস করে ১৭৪ তে পৌঁছিয়ে যায়। তবুও মনে ভয় ছিল কারণ অস্ট্রেলিয়া এর আগে ২০০ ক্রস করেছিল। কিন্তু অস্ট্রেলিয়া প্রথমে ভালো খেললেও এবার শেষের দিকে খুব একটা ভালো খেলতে পারেনি। খেলাধুলা বিষয়ক রিভিউ পড়ে সত্যি অনেক ভালো লাগলো দাদা। আপনি অনেক সুন্দর করে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।