You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ইরাইভান

in আমার বাংলা ব্লগ3 years ago

"ইরাইভান" মুভিটি যদিও দেখা হয়নি। তবে থ্রিলার মুভি আমার কাছে বেশ ভালো লাগে। আর এই মুভিটির গল্পটা একেবারে আলাদা। সাইকো কিলারদের কেন্দ্র করে এই মুভিটি তৈরি করা হয়েছে। আসলে সাইকো কিলারদের খুঁজে বের করা অনেক মুশকিল। কারণ তারা সাধারণ মানুষদের মতোই ছদ্মবেশে ঘুরে বেড়ায়। আর সুযোগ পেলেই খুন করে ফেলে। এসব মানুষদের খুঁজে বের করা যেমন কষ্টকর কাজ তেমনি খুন করা আটকানোও মুশকিল ব্যাপার। কারণ এইসব কিলাররা খুন করে অনেক আনন্দ পায়। তাদের কাছে এটা অনেক বেশি আনন্দের। বাবু নামের লোকটাকে দেখতে সাধারণ মানুষের মতো হলেও এর মাথায় সবসময় অন্য চিন্তা ঘুরে। আর খুন করার প্লান নিয়ে ঘুরতে থাকে। অর্জুন আসল রহস্য খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। অর্জুন আবার ব্রম্মাকে ধরে ফেলে এবং গুলি করে দেয়। সেও এই সাইকো কিলারদের একজন। সাইকো কিলাররা অর্জুনের কাকার মেয়েকে টার্গেট করে এবং কিডন্যাপ করে। অবশেষে তাকে মেরে ফেলে। এটা সত্যি অনেক দুঃখজনক ব্যাপার। আসলে এই ধরনের সাইকো কিলারদের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচানো অনেক মুশকিল। যাইহোক দাদা ভিন্ন ধরনের একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65993.72
ETH 1936.88
USDT 1.00
SBD 0.38