You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ3 years ago

পুজো মানেই পাড়ায় পাড়ায় সব দারুন আয়োজন। পূজা মন্ডপ দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর প্রতিমা ছোট হোক কিংবা বড় আনন্দটাই অন্যরকম। আর অনেক সময় প্রতিমা ছোট হলেও দেখতে আকর্ষণীয় লাগে। সিংহের দৃশ্যটা আমার কাছে যেন কেমন লেগেছে। বিশেষ করে মুখের দিকটাতে আমার কাছে কেমন জানি লেগেছে। তবে যাই বলুন না কেন দাদা কিছু কিছু পূজা মণ্ডপ আছে যেগুলো ছোট পরিসরেও বেশ ভালো আয়োজন করে। বিবেক সংঘ ক্লাবের আয়োজিত পূজা মন্ডপ দেখতে সত্যিই অনেক ভালো লেগেছে। প্রতিমাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি লাইটিং গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তবে ঘুরে ঘুরে পুজো মন্ডপের প্রতিমা গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। ছোটবেলায় অনেক প্রতিমা দেখতাম। আমার যারা বান্ধবী ছিল তাদের অনেকেই হিন্দু ধর্মাবলম্বী ছিল। আর সবার সাথে ঘুরে ঘুরে পুজো মন্ডপ দেখতে ভালো লাগতো। যদিও এখন আর সেভাবে যাওয়া হয় না। তবে আজকে আপনার পোস্ট করে অনেক ভালো লেগেছে দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63259.71
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39