You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ3 years ago

'ব্যাধ' ওয়েব সিরিজের চতুর্থ পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। এই ওয়েব সিরিজটি একেবারেই ভিন্ন রকমের। একজন খুনিকে ধরার জন্য অনেক প্লান করা হয়েছে। সৌভিক ও কানাই ম্যাপ করে সবকিছু করার চেষ্টা করেছিল। আর গ্রামও নির্ধারণ করে নিয়েছিল। ব্যাধ নামক খুনিটি আরো বেশি চালাক প্রকৃতির। সে অনেক চালাকির সাথে এগিয়ে গেছে। খুনি সৌভিক ও কানাই এই দুজনের উর্ধ্বে। সে তাদের প্লান বুঝতে পেরে আরো এক ধাপ এগিয়ে গেছে। অন্য লোকের পিছে তাদেরকে লাগিয়ে দিয়ে সে ঠিকই পাখিদের খুন করেছে আর ফসলের ক্ষতি করেছে। আসলে সৌভিক ও কানাই এর পক্ষে খুনিকে আটকানো অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। ব্যাধ এর চালাকির কাছে সবাই হার মেনেছে। কত প্লান পরিকল্পনা করে খুনিকে ধরার ম্যাপ এঁকেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটাও ব্যর্থ হল। অন্যদিকে মুকুন্দপুর নামক গ্রামের যে ঠিকানা পাওয়া গিয়েছিল সেটা আসলে সেই ব্যাধ এর ঠিকানা কিনা এটা দেখার বিষয়। আমার কেন জানি মনে হচ্ছে সেই মুকুন্দপুর গেলে অনেক তথ্য সামনে চলে আসবে। আরো অনেক কিছুই জানা যাবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39