You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: গল্প হলেও সত্যি

in আমার বাংলা ব্লগ3 years ago

"গল্প হলেও সত্যি" মুভিটি যদিও দেখা হয়নি। তবে মিমি চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী বেশ ভালো অভিনয় করেছে বুঝতে পারছি। আসলে এই ধরনের মুভি গুলো দেখতে অনেক ভালো লাগে। প্রথমে আমি ভেবেছিলাম কোন হরর মুভি হবে। এরপর যখন ধীরে ধীরে মুভিটা সম্পূর্ণ পড়লাম তখন বুঝতে পারলাম আসলে এটা একটা সাজানো গল্প। মুভিটা যদিও শুরুর দিক থেকে অনেকটা হরফ টাইপের মনে হয়েছে। তবে শেষে বোঝা গেল সবটাই আসলে সাজানো ছিল। রুদ্র আর অনুরাধা এরা দুজনে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। সেই বক্সের ভেতরে পাওয়া হীরে নিজেদের করে পেতে চেয়েছিল। আর এজন্যই অনেক নাটক সাজিয়েছে। রুদ্র অনেক প্লান করে সবটা সাজিয়েছিল। যাতে করে সবটা সত্যি মনে হয়।রাতুল যে বক্সটি তার কাছে দিয়েছিল সেই বক্সটিতে যেহেতু হীরে ছিল তাই তো তারা দুজনে মিলে অনেক বড় প্ল্যান করেছিল। যেহেতু অনুরাধা সেখান থেকে চলে যেতে সক্ষম হয়েছিল তাই তো বিভিন্ন মাধ্যমে পুলিশকে বোঝানো হয়েছিল অনুরাধা মিসিং। এরপর পুলিশ তাকে মৃত ঘোষণা করেছিল। অন্যদিকে পিজ্জা ডেলিভারি দিতে গিয়ে মৃনিলানিকে দেখতে পায় রুদ্র। আর সে জানতে পারে এই মেয়েটি সবার কাছেই মৃত। আসলে সবটাই তখন গোলমেলে হয়ে যায়। যাই হোক দাদা দারুন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39