You are viewing a single comment's thread from:

RE: ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়

in আমার বাংলা ব্লগ3 years ago

বিশ্বকাপের ১২ তম ম্যাচের খেলা সত্যি দারুন ছিল। আর ভারত পাকিস্তানের খেলা মানেই দর্শকদের মাঝে আলাদা রকমের উত্তেজনা। টিভির সামনে দর্শকরা বসে পড়ে কিংবা গ্যালারিতে শত শত দর্শক এই খেলা দেখার জন্য বসে পড়ে। আসলে কিছু কিছু জনপ্রিয় দল রয়েছে যেগুলোর খেলা দেখতে সবাই পছন্দ করে। আর ভারত পাকিস্তানের খেলা মানেই অন্যরকমের উত্তেজনা। দর্শকদের মাঝে যেমন উত্তেজনা বিরাজ করে তেমনি প্লেয়ারদের মাঝেও আলাদা রকমের উত্তেজনা তৈরি হয়। খবরের কাগজ কিংবা টিভির শিরোনামে শুধু যেন এই নিউজটি বারবার দেখাচ্ছিল। ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় এই পরাজয় ভারতবাসীকে আনন্দ দিয়েছে। যদিও এর আগে কখনো তারা ভারতের সাথে খেলে বিজয়ী হতে পারেনি। আর এরই ধারাবাহিকতায় সেই রেকর্ড এখনো রয়ে গেল। এটা ঠিক বলেছেন দাদা কোহলি খুবই উৎশুক থাকে কখন আউট হবে আর একটা হুঙ্কার দিবে। দাদা আপনি অনেক সুন্দর করে এই খেলার রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37