You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

'ব্যাধ' ওয়েব সিরিজের তৃতীয় পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। এই ওয়েব সিরিজটি একেবারে ভিন্ন ধরনের। নতুন নতুন ওয়েব সিরিজের রিভিউ পড়তে বেশ ভালো লাগে। এই ওয়েব সিরিজে মূলত একজন খুনিকে খোঁজা হচ্ছে। খুনি সত্যি অনেক নিকৃষ্ট কাজ করছে। পাখিগুলোকে নির্মমভাবে হত্যা করেছে। এটা খুবই জঘন্য একটি কাজ। তবে কে এই কাজ করেছে যেটা এখনো সবার কাছে অজানা। কানাই আর সৌভিক বেশ ভালো বুদ্ধি করেছে। প্লান অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছে।সৌভিক খুনিতে ধরার জন্য ফাঁদ পেতেছে। আর উনিও মনে হয় সেই ফাঁদে পা দিবে। সৌভিক ম্যাপ ঘেটে একটি লোকেশন বের করে এবং একটি গ্রাম নির্ধারণ করে। আর মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করে দেয়। যাতে করে সেই খবর খুনি পর্যন্ত পৌঁছে যায়। আর খুনিও সেই ফাঁদে হয়তো পা দিবে। দেখা যাক পরবর্তীতে কি হয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58528.07
ETH 1561.47
USDT 1.00
SBD 0.38