You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: শিবপুর

in আমার বাংলা ব্লগ3 years ago

"শিবপুর" নামক এই মুভিটি যদিও দেখা হয়নি। তবে রিভিউ পড়ে অনেক কিছু জানতে পারলাম দাদা। দারুন একটি মুভি রিভিউ শেয়ার করেছেন। স্বস্তিকা মুখার্জি এই মুভিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। উনার চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া উনি অনেক ভালো অভিনয় করেছেন বোঝাই যাচ্ছে। আসলে সেই গ্রামটিতে খুনাখুনি লেগেই থাকতো। কেউ কাউকে সহ্য করতে পারতো না। সামান্য বিষয় নিয়ে রক্তারক্তি হয়ে যেত। আর এই পরিস্থিতিতে সবাই নিজের রূপ বদলে ফেলেছে। এমনকি মন্দিরাও নিজেকে বদলে ফেলেছে। সাধারণ গৃহবধূ হয়েও সেও অনেক হিংস্র হয়ে উঠেছে। অন্যদিকে মন্দিরা তার মেয়েকে সেখান থেকে সরিয়ে নিয়েছিল। যাতে করে সে তার মেয়েকে রক্ষা করতে পারে।অন্যদিকে সেই রিপোর্টার মেয়েটাই যে মন্দিরার মেয়ে সেটা প্রথমে কেউ বুঝতেই পারেনি। আর শেষমেষ সুলতানকেও মেরে ফেলা হলো। কারণ তিনি যে বায়োগ্রাফি লিখেছিলেন এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। যেগুলো জন সম্মুখে আনা যেত না। তবে শেষ পর্যন্ত শিবপুর সন্ত্রাসমুক্ত হয়েছিল জেনে ভালো লাগলো। যাইহোক ভিন্ন ধরনের একটি মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39