You are viewing a single comment's thread from:

RE: বেথো শাকের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

বেথো শাক অনেক দিন থেকে খাওয়া হয় না দাদা। ছোটবেলায় এই শাকগুলো অনেক খাওয়া হতো। আজকে যখন এই পোস্ট দেখছিলাম তখন ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল দাদা। গম খেতের মাঝে বেড়ে ওঠা এই বেথো শাক তুলে আনার অনেক আনন্দ ছিল। আমাদের গ্রাম্য ভাষায় এই শাক বথুয়া শাক নামে পরিচিত। এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এছাড়া ভাজি করলেও খেতে বেশ ভালো লাগে। তবে দুই একবার শুটকি মাছ দিয়ে পাটায় বেটে ভর্তা করে খেয়েছিলাম। খেতে বেশ ভালো লেগেছিল। গরম ভাতের সাথে বেথো শাক ভর্তা খেতে অনেক ভালো লাগে। বেথো শাকের ঔষধি গুনাগুন সম্পর্কে জানা ছিল না দাদা। আজকে অনেক কিছুই জানতে পারলাম। মুখের ভেতরে ঘা থাকলে এই বেথো শাক খাওয়া অনেক উপকারী জেনে ভালো লাগলো। বেথো শাখের গুণাগুণ সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো দাদা। এই বেথো শাক মাঝে মাঝেই খাওয়া উচিত তাহলে। বাজারে গিয়ে এই বেথো শাকগুলো কিনেছেন জেনে ভালো লাগলো। চিংড়ি মাছ এবং বেথোশাকের দারুন একটি রেসিপি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38