You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র-#১৩

in আমার বাংলা ব্লগ3 years ago

চিকেন ক্লিয়ার স্যুপ কখনো খাওয়া হয়নি দাদা। স্যুপের কালার বেশ ক্লিয়ার মনে হচ্ছে 🤭। তবে অনেক সময় কোন খাবার না খেলে সেই খাবারের টেস্ট বোঝা যায় না। ভুট্টা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করি। অনেকদিন থেকে ভুট্টা পোড়া খাওয়া হয় না। আজকে এই ফটোগ্রাফি দেখে মন চাচ্ছে ভুট্টা পোড়া খেতে। রাবার পাতা আমার কাছে বেশ ভালো লাগে। এই পাতাগুলো বেশ বড় সাইজের। গরমের সময় এই পাতা দিয়ে বাতাস করতে বেশি ভালো লাগে। এখনোও মনে পড়ে সেই দিনগুলোর কথা। যখন স্কুলে পড়তাম তখন রাবার পাতাগুলো দিয়ে বাতাস করতাম। আর রাবার পাতার উপর লিখতেও বেশ ভালো লাগতো। এই পাতাগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। আর বৃষ্টি ভেজা দিনের প্রকৃতি সবসময় সুন্দর হয়। ঘরের জানালা ঘুললেই সুন্দর সব প্রকৃতির দৃশ্য দেখতে পাওয়া যায়। দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64372.58
ETH 1796.65
USDT 1.00
SBD 0.39