You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ3 years ago

'তাকদীর' ওয়েব সিরিজের ষষ্ঠ পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। যদিও ঘটনা খুব একটা এগিয়ে যায়নি। সেই তখন থেকে এখনো লাশের চারপাশেই ঘুর পাক খাচ্ছে। তবে তারা আপ্রাণ চেষ্টা করছে যে কোন ভাবেই হোক মেমোরি কার্ডটা খুঁজে বের করার। আসলে তারা পুরোপুরি ভাবে ফেসে গেছে। সাংবাদিক আফসানা মেমোরি কার্ডটা কোথায় লুকিয়ে রেখেছে তারা বুঝতেই পারছে না। তাই তো লাশ কাটার জন্য সেই মাতাল লোকটিকে নিয়ে আসে। কিন্তু তারা তো বুঝতে পারছিল না কি করে কি করবে। কারণ সেই মেমোরি কার্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। গ্রামের মেয়ে জোস্না আর সে তার সাথে হওয়া অন্যায়ের সব প্রমাণ সাংবাদিক আফসানাকে দিয়ে দিয়েছিল এবং তার জবানবন্দি দিয়েছিল। কিন্তু এখন যেহেতু সেই মেমোরি কার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই নিরীহ কিছু লোক এর মধ্যে ভেসে গেছে। আর চেয়ারম্যানের বিরুদ্ধে সব প্রমাণ গুলো সেই মেমোরি কার্ড এর মাঝে লুকিয়ে আছে। এখন নতুন করে আবার সেই জবানবন্দী নেওয়া হবে কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63573.30
ETH 1778.51
USDT 1.00
SBD 0.39