You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ3 years ago

'তাকদীর' ওয়েব সিরিজটির পঞ্চম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। অনেক সুন্দর ভাবে আপনি এই পর্বের রিভিউ তুলে ধরেছেন। গত পর্বে আমরা দেখেছিলাম সেই সাংবাদিকের লাশ তাকদীর সহ মন্টু এবং আরো একজন তুলতে গিয়েছিল। মন্টু ভুল করে সাইলেন্সার বাজানোর কারণে আশেপাশের লোকজন চলে এসেছিল। যেহেতু লাশের কাছে থাকা মেমোরি কার্ডটি তাদের খুবই প্রয়োজন ছিল তাইতো তারা অনেক চেষ্টা করেছে মেমোরিটি সংগ্রহ করার। কিন্তু এই মেমোরিতে কি আছে তারা জানে না। মনে হচ্ছে অনেক গোপনীয় কিছু আছে। আর যেটার সাথে অনেকেই জড়িত আছে। কিন্তু তাকদীর একেবারে ফেঁসে গেছে। সে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা বুঝতে পারছি না। এই ধরনের ওয়েব সিরিজগুলো দেখার প্রতি অনেক আগ্রহ তৈরি হয়। কারণ সব সময় ভিন্ন ধরনের প্লট সেখানে দেখতে পাওয়া যায়। আর মুভি কিংবা ওয়েব সিরিজ যদি একেবারে ভিন্ন ধরনের হয় তাহলে সেই ওয়েব সিরিজ গুলোর প্রতি আকর্ষণ বেশি থাকে। দাদা আপনি অনেক সুন্দর করে এই পর্বের রিভিউ শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38