You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ3 years ago

'তাকদীর' ওয়েব সিরিজটির চতুর্থ পর্ব রিভিউ পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম দাদা। সাংবাদিক আফসানার লাশ লুকানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে মন্টুর সন্দেহ যদি ঠিক হয় তাহলে আফসানার পেটের ভেতর সেই মেমোরি কার্ড লুকানো আছে। এখন এটা রক্ষা করা খুবই মুশকিল। লাশ কবর থেকে তোলা আর মেমোরি খুঁজা সত্যি ভীষণ ঝামেলার ব্যাপার। অন্যদিকে মন্টু কবর খুঁড়ার প্রস্তুতি ঠিকই নিয়েছিল। কিন্তু গাড়ির সাইলেন্সার বন্ধ করতে ভুলে গিয়েছিল। তাইতো গাড়ির শব্দে আশেপাশের লোকজন চলে আসে। সাংবাদিক আফসানা চেয়ারম্যানের মুখোশ খুলে দিতে চেয়েছিল। তাই তো সব ডকুমেন্ট সংগ্রহ করেছিল। অন্যদিকে তাকে জীবন দিতে হলো। অথচ তার পরিবার এখনও জানতে পারল না আফসানা মারা গেছে। তারা তো এখনো তাকে নিখোঁজ ভাবছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের রিভিউ পড়ার অপেক্ষায় রইলাম দাদা। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী পর্বের রিভিউ দেখতে পাব। অনেক অনেক ধন্যবাদ দাদা দারুন একটি ওয়েব সিরিজ রিভিউ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63976.84
ETH 1788.48
USDT 1.00
SBD 0.39