You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ইনসিডিয়াস-চ্যাপ্টার ২

in আমার বাংলা ব্লগ3 years ago

"ইনসিডিয়াস-চ্যাপ্টার ২" মুভি রিভিউটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো দাদা। মুভি রিভিউ পড়তে অনেক ভালো লাগে। আর যদি হরর মুভি হয় তাহলে বেশি ভালো লাগে। যদিও অনেক দিন থেকে হরর মুভি দেখা হয় না। তবে ভাবছি এই মুভিটি খুব শীঘ্রই দেখব। সেই হসপিটালে আসা লোকগুলো এভাবে নিখোঁজ হয়ে যেত এটা ভাবতেই অবাক লাগছে। আসলে মনে হচ্ছে সেই মানুষটির মানসিক সমস্যা রয়েছে। তাইতো এভাবে কেমিক্যালের মধ্যে চুবিয়ে মমি করে রাখত। তবে অবশেষে সব সমস্যার সমাধান সেই ছেলেটি করতে পেরেছে বলে আরো অনেকে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। না হলে আরো অনেকেই এই মানুষরূপী সেই নিকৃষ্ট মানুষটির কবলে পড়তো। এসব অপকর্মের শাস্তি সে পেয়েছে। তাকে ধ্বংস করার হয়েছে বলেই অনেকে মুক্তি পেয়েছে। আর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। দারুন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38