You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

"তাকদীর" ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব রিভিউ পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম দাদা। চঞ্চল চৌধুরী আমার খুবই পছন্দের একজন অভিনয় শিল্পী। উনি সত্যিই দারুন অভিনয় করেন। আর এই ওয়েব সিরিজটি একেবারেই ভিন্ন ধরনের একটি ওয়েবসাইট ছিল। গত পর্বে আমরা জেনেছিলাম চঞ্চল চৌধুরীর গাড়ির ভেতরে একটি লাশ ছিল। তাই চঞ্চল চৌধুরী বেশ বিপদের মধ্যে পড়েছিলেন এটা বুঝতেই পারছি। একদিকে পুলিশের ভয় অন্যদিকে লাশ হস্তান্তর সবকিছু মিলিয়ে সে অনেক চাপের মধ্যে সময় পার করছিল। অন্য দিকে সাংবাদিক আফসানার নিখোঁজ হওয়াতে পুলিশ বেশ তৎপর হয়েছিল। তবে যেহেতু মিসিং এরিয়া সেই থানার এরিয়ার বাহিরে পড়েছে তাই তো ডিটেক্টিভ ব্রাঞ্চ এই কেসটি হ্যান্ডেল করার দায়িত্ব নিয়েছে। যেহেতু একজন সাংবাদিক নিখোঁজ হয়েছে তাই তারা খুব ভালোভাবেই কেসটি হ্যান্ডেল করার চেষ্টা করবে। যাই হোক দাদা এই ওয়েব সিরিজের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী পর্বের রিভিউ আমাদের মাঝে তুলে ধরবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37