You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: প্যারাডাইস

in আমার বাংলা ব্লগ3 years ago

"প্যারাডাইস" মুভিটি দেখবো দেখবো করে আর দেখা হয়নি দাদা। তবে আপনি আজকে এত সুন্দর করে এই মুভি রিভিউ শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। প্রযুক্তির উন্নয়নের ফলে বিভিন্ন দেশে আজকাল বিভিন্ন টেকনোলজি এসেছে। নিজের শরীর পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কিছুই আজকাল করা সম্ভব হচ্ছে। তবে সোফি থিসেন এটাকে ভুল পথে ব্যবহার করেছে। সে আসলে লোভে পড়ে সবটা করছে। এর ভয়ংকর দিকগুলো ভেবে দেখেনি। সে এক প্রকারের ব্যবসা করার চেষ্টা করেছে। কারণ এটা খুবই লাভজনক একটি ব্যবসা। সে অন্যান্য দেশের সাথে যোগাযোগ রেখেছে। সোফি থিসেন নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে। আর এলেনার সাথেও বেশ খারাপ করেছে। তবে কথায় আছে পাপের শাস্তি একবার না একবার পেতেই হয়। তাই তো এখন তার সন্তান সেই শাস্তি ভোগ করছে। এটা ঠিক বলেছেন দাদা বাবা-মা কোন অন্যায় করলে সেই ফল সন্তানকে ভোগ করতে হয়। দাদা আপনার শেয়ার করা এই মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে মুভি রিভিউটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38