You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলায় সেই বর্ষা কালটা।

in আমার বাংলা ব্লগ3 years ago

চট্টগ্রাম শহরের বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটের খারাপ অবস্থার কথা শুনে সত্যি খারাপ লেগেছিল। যাই হোক এখন যেহেতু পানি কমতে শুরু করেছে আশা করছি জনজীবন স্বাভাবিক হবে। তবে বর্ষার সেই আমেজ এখন আর খুঁজে পাওয়া যায় না। শৈশবের স্মৃতিগুলো এখন শুধুই অতীত। একটা সময় ইলিশ মাছের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকলেও এখন তো বছরে দুই একবার খাওয়া হয় মাত্র। কুমড়ো পাতা দিয়ে এই নোনা ইলিশের পাতুরি সত্যি অনেক ভালো লাগে খেতে। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37