You are viewing a single comment's thread from:

RE: শাপলা ফুল সহ একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার আর্ট করা এই চিত্রটি দেখে অবাক নয়নে তাকিয়ে ছিলাম। এত সুন্দর কারুকার্য আর নিখুঁত কাজ সব মিলেমিশে যেন চোখ ফেরাতে পারছি না। মন চাইছিল যেন আরো কিছুটা সময় তাকিয়ে থাকি। সত্যি দাদা জাস্ট অসাধারণ হয়েছে আজকের ম্যান্ডেলা আর্ট। জলের উপর ভাসমান শাপলা ফুল দেখে সত্যিই ভালো লেগেছে দাদা। আপনার হাতের জাদুতে দারুন একটি আর্ট করেছেন। ভাসমান শাপলা ফুল আর চারপাশের কারুকার্য সব মিলেমিশে যেন দারুন একটি চিত্র তৈরি হয়েছে। মাঝের সাদা অংশটি দেওয়ার কারণে শাপলা ফুলটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আর পেছনের পানিগুলো হালকা রং করে দিয়েছেন দেখতে আরো বেশি ভালো লাগছে দাদা। আপনার সব ধরনের আর্ট আমার অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট করতে অনেকটা সময় লাগে। অনেক সময় নিয়ে এই সুন্দর একটি আর্ট করে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64144.58
ETH 1798.79
USDT 1.00
SBD 0.38